শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
বাবার পর এবার মা ও তিন বোন, একা হয়ে গেলেন সিফাত এক রাতেই ইউক্রেনের ৬৬০টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই

১৬ বছর পর পুনর্মিলন হচ্ছে শাহিদ-কারিনার?

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬৭ Time View

বিনোদন ডেস্ক : বলিউডের একসময়ের অন্যতম জনপ্রিয় ও চর্চিত জুটি শাহিদ কাপুর ও কারিনা কাপুর খান। শুধু পর্দার নেপথ্যেই নয়, ক্যামেরার সামনেও তাদের রসায়নে মজেছিলেন দর্শক ও অনুরাগীরা। 

তার পরে অবশ্য ‘উড়তা পাঞ্জাব’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন দুই তারকাই। তবে জুটি হিসাবে নয়। এমনকি ছবিতেও কোনো ফ্রেমে একসঙ্গে দেখা যায়নি শাহিদ ও কারিনাকে। 

তবে এবার নাকি ফের দুই প্রাক্তনকে একই ফ্রেমে দেখা যেতে পারে। শোনা যাচ্ছে, অনুরাগীদের দাবির কথা মাথায় রেখে ‘জাব উই মেট ২’ ছবির জন্য নাকি শাহিদ ও কারিনাকেই জুটি হিসাবে পেতে চাইছেন নির্মাতারা।

২০০৭ সালে মুক্তি পেয়েছিল ইমতিয়াজ়ের ছবি ‘জাব উই মেট’। ওই ছবির শুটিং চলাকালীনই নাকি তাদের সম্পর্কে চিড় ধরে। 

সাম্প্রতিক কালের ধারা অনুযায়ী, সিক্যুয়েলেই চাঙ্গা বলিউডের বক্স অফিস। তার অন্যতম প্রমাণ ‘গদর ২’-এর সাফল্য। সেই ‘ট্রেন্ড’-এর ওপর ভর করেই ‘জাব উই মেট ২’ বানাতে উদ্যোগী নির্মাতারা। 

শোনা যাচ্ছে, ছবি পরিচালনার জন্য ইমতিয়াজ়কেই চাইছেন তারা। তবে ছবির নায়ক ও নায়িকা হিসাবে শাহিদ ও কারিনাকেই চূড়ান্ত করা হয়েছে কিনা, তা নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

 

 

কিউএনবি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৩:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit