বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত ২; একে-৪৭-সহ আটক ১। ছয় মাসের মধ্যে মাদকের বিরুদ্ধে কার্যকর অগ্রগতি দেখা যাবে- সালাউদ্দিন বাবু মধ্যপ্রাচ্যের সব সংকটের জন্য ইসরাইল দায়ী: গালিবাফ শাহবাগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’ পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভা শেষে যা জানা গেল নওগাঁয় মিথ্যা মামলা দায়ের করে বাদী কারাগারে  দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ দেশের রিজার্ভে সুখবর, ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া

স্কুলছাত্রের মতো খেলছে পাকিস্তান, দাবি সাবেক তারকার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৯ Time View

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের চলমান ১৬তম আসরের সুপার ফোরে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও শ্রীলংকার বিপক্ষে হেরে ফাইনালের আগেই বিদায় নেয় আয়োজক দেশ পাকিস্তান। 

পাকিস্তান এবারের আসরের আয়োজক এবং হট ফেভারিট হওয়া সত্ত্বেও ফাইনালের আগেই বিদায় নেয়। বাবর আজমের বাজে পারফরম্যান্সের কারণে টিম ম্যানজমেন্টকে ধুয়ে দিয়েছেন সাবেক তারকা ক্রিকেটার কামরান আকমল। 

গত সোমবার সুপার ফোরের ম্যাচে ভারতের কাছে ২২৮ রানের বিশাল ব্যবধানে হারে পাকিস্তান। আগে ব্যাট করে ভারতের করা ৩৫৬ রানের জবাবে স্রেফ ১২৮ রানে গুটিয়ে যায় পাকিস্তান। 

ভারতের বিপক্ষে বাবরদের রান তোলার গতি নিয়ে প্রশ্ন তুলেন কামরান আকমল। তিনি বলেন, রানরেটের হাল বাজে। বাংলাদেশের বিপক্ষে ১৯০ রানের একটু বেশি করতে ৪০ ওভার লেগে গেল। যদি বিশ্বকাপে ভালো করতে চাও তাহলে এই অ্য্যাপ্রোচে খেললে হবে না। এভাবে খেললে নেদারল্যান্ডসের বিপক্ষে জিততেও ভুগতে হবে।

কামরান আকমল আরও বলেন, শাদাব, ইফতেখারদের বলা উচিত ছিল ভারতের বিপক্ষে ৫০ ওভার পর্যন্ত খেলে আসতে। তাহলেও ২৬০-২৮০ রান হতো। নেট রানরেট এত খারাপ হতো না। কোনো পরিকল্পনা ছিল না দলের। সবাই যেন ছুটি কাটাচ্ছে। মনে হচ্ছে স্কুলের বাচ্চাদের মতো খেলছে সবাই।

 

কিউএনবি/অনিমা/১৬ সেপ্টেম্বর ২০২৩,/রাত ১০:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit