বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত ২; একে-৪৭-সহ আটক ১। ছয় মাসের মধ্যে মাদকের বিরুদ্ধে কার্যকর অগ্রগতি দেখা যাবে- সালাউদ্দিন বাবু মধ্যপ্রাচ্যের সব সংকটের জন্য ইসরাইল দায়ী: গালিবাফ শাহবাগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’ পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভা শেষে যা জানা গেল নওগাঁয় মিথ্যা মামলা দায়ের করে বাদী কারাগারে  দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ দেশের রিজার্ভে সুখবর, ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া

যৌন হয়রানির দায়ে গ্রেফতার হলেন রিয়াল মাদ্রিদের ৩ ফুটবলার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭০ Time View

স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদের তিন খেলোয়াড়ের বিরুদ্ধে অপ্রাপ্তবয়স্ক এক মেয়ের যৌন ভিডিও ছড়ানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় লস ব্লাঙ্কোদের বয়সভিত্তিক দলের সেই প্লেয়ারদের গ্রেফতার করেছে স্প্যানিশ পুলিশ। এ মাসের শুরুতে ক্যানারি দ্বীপপুঞ্জের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অভিযোগ করেন ভুক্তভোগী ১৬ বছর বয়সি মেয়েটির মা। 

সিভিল গার্ড পুলিশ জানিয়েছে, অভিযোগের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার রিয়াল মাদ্রিদের অনুশীলনের মাঠ থেকে তিন খেলোয়াড়কে আটক করা হয়। অভিযুক্তদের বয়স ২১-২২ বছরের মধ্যে। সিভিল গার্ড পুলিশের মুখপাত্র বলেন, ‘অপ্রাপ্তবয়স্ক এক মেয়ের যৌন ভিডিও ছড়ানোর অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। সে জন্য তাদের গ্রেফতার করা হয়েছে।’

রিয়াল মাদ্রিদের বিবৃতিতে বলা হয়, রিয়াল ‘বি’ দলের এক খেলোয়াড় এবং ‘সি’ দলের তিন খেলোয়াড়ের বিরুদ্ধে হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত ভিডিও ছড়ানোর অভিযোগ সম্পর্কে তারা জানেন। পুরো ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানায় রিয়াল মাদ্রিদ।

স্প্যানিশ দৈনিক এল কনফিডেন্সিয়ালের বরাত দিয়ে রয়টার্স জানায়, ভুক্তভোগী ১৬ বছর বয়সি মেয়েটির সঙ্গে শারীরিক সম্পর্ক গড়েছিল রিয়ালের ‘সি’ দলের এক খেলোয়াড়। ফিজিক্যাল রিলেশনের ভিডিও ধারণ করে বন্ধুদেরও পাঠিয়েছিল সে।

 

 

কিউএনবি/আয়শা/১৫ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৪:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit