মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

ডিজেএফবির প্রকাশনা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭২ Time View

ডেস্ক নিউজ : পরিকল্পনা কমিশন ও ইআরডি বিটের সাংবাদিকদের সংগঠন ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (ডিজেএফবি)। সংগঠনটির প্রকাশনা ‘স্টেট অব দ্য ডেভেলপমেন্ট: ইমপ্যাক্ট অব মেগা প্রজেক্টস’ এর মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ডিজেএফবির সভাপতি হামিদ-উজ-জামানের পক্ষে বইটি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। এ সময় তিনি ডিজেএফবি সম্পর্কে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনাকে অবহিত করেন।

বৈঠক শেষে ব্রিফিংয়ের সময় আবারো বইটির প্রকাশনা করা হয়। এ সময় পরিকল্পনামন্ত্রী বলেন, ডিজেএফবির প্রকাশনা হাতে নিয়ে আনন্দিত হয়েছেন প্রধানমন্ত্রী। ডিজেকে ধন্যবাদ জানান তিনি। 

ব্রিফিংয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, পরিকল্পনা সচিব সত্যজিত কর্মকার, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন, আইএমইডি সচিব আবুল কাশেম মো. মহিউদ্দিন এবং পরিকল্পনা কমিশনের সদস্যরা (সচিব) উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১২ সেপ্টেম্বর ২০২৩,/রাত ৯:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit