শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

জয়পুরহাটে দেশের প্রথম জাতীয় শিক্ষার্থী পারিবারিক পাঠাগার উৎসব উদযাপন উপলক্ষে মতবিনিময়

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭৬ Time View

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট প্রতিনিধি : আমরা সবাই চাই- আমাদের সন্তানেরা বড় হয়ে ভালো মানুষ হয়ে তারা ভালো ডাক্তার, ভালো ইন্জিনিয়ার, ভালো নির্বাহী, ভালো প্রশাসক, ভালো ব্যাংকার, লেখক-কবি-সাংবাদিক ইত্যাদি হয়ে সমাজের মুখ উজ্জ্বল করুক। এ ‘ভালো মানুষ’ হওয়ার জন্য শৈশব থেকেই সন্তানদের পাঠ্য বইয়ের পাশাপাশি বিভিন্ন বিষয়ে ভালো লেখক কবিদের বই পড়া দরকার।শৈশব-কৈশোর থেকে বই পড়া অভ্যাস গড়ে তোলার লক্ষে আগামী ১৪ ও ১৫ সেপ্টেম্বর জয়পুরহাটে দুইদিন ব্যাপী জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ জয়পুরহাট জেলা শাখার পক্ষ থেকে শহরের শহীদ ডা.আবুল কাশেম ময়দানে দেশের প্রথম জাতীয় শিক্ষার্থী পারিবারিক পাঠাগার উৎসব অনুষ্ঠিত হবে। এ পারিবারিক পাঠাগার উৎসবে- ১হাজার শিক্ষার্থীকে ১০টি করে বই, ১টি করে গাছের চারা ও নিজ নামে ১টি করে পাঠাগারের সিল দেওয়া হবে। আগামী ১৪ তারিখ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় এ পাঠাগার উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন- বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড.আতিউর রহমান।

এ উৎসবে ভারতীয় প্রতিনিধিদেরও অংশ গ্রহণের কথা রয়েছে।এ উপলক্ষে মঙ্গলবার জয়পুরহাট শহীদ ডাঃ আবুল কাশেম ময়দান সংলগ্ন আনন্দধারা কার্যালয়ে আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায়- এ পাঠাগার উৎসবের আয়োজক জেলা জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের পক্ষ থেকে এসব তথ্য জানান। মতবিনিময় সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন- পাঠাগার উৎসব কমিটির আহবাক সংস্কৃতি ব্যক্তিত্ব আমিনুল হক বাবুল। এ সময় অন্যান্যের মধ্যে কমিটির সদস্য সচিব মহফেল উদ্দিন,অ্যাডভোকেট মোমিন আহমেদ চৌধুরী, গোলাম হক্কানী, অধ্যাপক আক্তারুল হক, মোস্তাহেদ ফররোক, মাসুদ রেজা, তবিবুর রহমান ও মিডিয়া কনভেনার শাহাদুল ইসলাম সাজু উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/১২ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ১:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit