বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
সাগরে লঘুচাপ, সাত জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ

নওগাঁয় জেলা প্রেসক্লাব ও জেলা সাংবাদিক ইউনিয়ন প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৪ Time View
নওগাঁ প্রতিনিধি : নওগাঁ জেলা প্রেসক্লাব ও জেলা সাংবাদিক ইউনিয়ন প্রীতি ফুটবল খেলায় ২-২ গোলে সমতা হয়েছে। সোমবার (১১ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রেসক্লাব এর আয়োজনে জেলা স্টেডিয়াম মাঠে এ খেলা হয়। ৪০ মিনিটের প্রীতি ফুটবল ম্যাচ খেলায় শুরু থেকেই ছিল টান টান উত্তেজনা।খেলার উদ্বোধন করেন জেলা ক্রীড়া সাধারণ সম্পাদক ও জেলা চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি মো. ইকবাল শাহরিয়ার রাসেল।প্রথমার্ধে খেলা শুরুর ১০ মিনিটে জেলা সাংবাদিক ইউনিয়নের পক্ষে দলীয় অধিনায়ক এস.এম শাহজাহান শুভ একটি গোল দেয়। এর ৫ মিনিট পর জেলা প্রেসক্লাবের পক্ষে সাব্বির হোসেন গোল দিয়ে খেলায় সমতা ফিরে আসে। দ্বিতীয়ার্ধে ৭ মিনিটে জেলা সাংবাদিক ইউনিয়নের পক্ষে আবারও দলীয় অধিনায়ক এস.এম শাহজাহান শুভ আরেকটি গোল দেয়। এর ৮ মিনিট পর জেলা প্রেসক্লাবের পক্ষে আবারও সাব্বির হোসেন গোল দিয়ে খেলায় সমতা ফিরে আসে। এই প্রথম জেলা প্রেসক্লাব ও জেলা সাংবাদিক ইউনিয়ন প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
নওগাঁ জেলা ক্রীড়া সাধারণ সম্পাদক ও জেলা চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি মো. ইকবাল শাহরিয়ার রাসেল বলেন- সাংবাদিকদের মাঝে বিভিন্ন সময় বৈরিতা লক্ষ্য করা যায়। আমি বিশ্বাস করি এই খেলার মধ্য দিয়ে সম্প্রীতি ফিরে আসবে।সংবাদকর্মীদের মাঝে ঐক্য বজায় থাকবে।পরে রাত ৮ টায় জেলা প্রেসক্লাব মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে উভয় দলের হাতে ট্রফি তুলে দেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার,এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, জেলা প্রশাসক মোঃ গোলাম মওলা, পুলিশ সুপার মোহাম্মদ রাশিদুল হক প্রমূখ। শেষে এক নৈশভোজের আয়োজন করা হয়।

কিউএনবি/অনিমা/১২ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ১:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit