মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

৬.২ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার প্রত্যন্ত উত্তর মালুকু প্রদেশে আজ সোমবার (১১ সেপ্টেম্বর) ছয় দশমিক দুই মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড)। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

ইন্দোনেশিয়ার ভূতাত্ত্বিক সংস্থা সুনামির কোনও সতর্তকতা ছাড়াই ভূমিকম্পের মাত্রা পাঁচ দশমিক নয় জানিয়েছে। মালুকু দ্বীপপুঞ্জের উত্তর অংশজুড়ে উত্তর মালুকু প্রদেশ বিস্তৃত।

জিএফজেডের মতে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল জাইলোলো থেকে ১১ কিলোমিটার উত্তর-পূর্বে হালমাহেরা দ্বীপের ১৬৮ কিলোমিটার গভীরে। ভূমিকম্পটি কেন্দ্রস্থলের পশ্চিমে অবস্থিত উত্তর মালুকু ও উত্তর সুলাওয়েসির বেশ কয়েকটি শহরে অনুভূত হয়েছে।

ইন্দোনেশিয়ার দুর্যোগ সংস্থা জানিয়েছে, উত্তর সুলাওয়েসির মানাডোতে একটি ক্রীড়াকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তারা খবর পেয়েছে।

উল্লেখ্য, ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ারের’ অবস্থানের কারণে ঘন ঘন ভূমিকম্পের সম্মুখীন হয়। রিং অব ফায়ার তীব্র ভূমিকম্পের একটি চাপ, যা জাপান থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অববাহিকাজুড়ে বিস্তৃত।

সূত্র: রয়টার্স

কিউএনবি/অনিমা/১১ সেপ্টেম্বর ২০২৩,/রাত ১:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit