মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম
আজ শুরু চ্যাম্পিয়ন্স লিগ, নতুন যত নিয়ম এবারের আসর থেকে মক্কা প্রতিরক্ষা জোটে ইরানকে চায় রাশিয়া পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সুইস রাষ্ট্রদূতের সাক্ষাৎ, বাড়ছে বিনিয়োগ ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান ২০৩১ সালের মধ্যে ৪৫ লাখ মানুষকে দক্ষতাভিত্তিক সাক্ষরতায় আনার পরিকল্পনা ব্রাজিল আর কখনো চ্যাম্পিয়ন হবে না, বললেন সাবেক ফুটবলার ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ Time View

ডেস্ক নিউজ : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশন আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। এবারের অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বাংলাদেশ সময় মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে শপথ গ্রহণ করবেন। এছাড়া ২২ সেপ্টেম্বর রাষ্ট্র ও সরকার প্রধানদের ভাষণের মধ্য দিয়ে শুরু হবে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক।

আজ সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এসব তথ্য জানা যায়। এতে বলা হয়, প্রথমে মিডিয়া ব্রিফিংয়ের পর বাংলাদেশ সময় রাত ৯টায় সভাপতি হিসেবে ড. খলিলুর রহমান শপথ নেবেন এবং রাত ১টায় সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রথম প্ল্যানারি মিটিং পরিচালনা করবেন। এর আগে গত ২ জুন জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিরা নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে গোপন ব্যালটের মাধ্যমে তাকে ইউএনজিএর ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত করেন।

নির্বাচনে তিনি সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিসকে আট ভোটের ব্যবধানে পরাজিত করেন। ১৯৮৬ সালে ইউএনজিএর ৪১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রসচিব ও রাজনীতিবিদ হুমায়ুন রশিদ চৌধুরী। চার দশক পর আবারও একজন বাংলাদেশি কূটনীতিক বিশ্বের বৃহত্তম বহুপাক্ষিক ফোরাম জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে যাচ্ছেন।

 

 

কিউএনবি/আয়শা/০৮ সেপ্টেম্বর ২০২৬,/দুপুর ১২:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit