বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
চট্রগ্রামে দুধ দিয়ে গোসল করে জামায়াতের সমর্থন ছাড়ার ঘোষণা উলিপুরে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুর্গাপুরে বিশ্ব হাতধোয়া দিবস পালিত দাপুটে সেঞ্চুরির পরও অভিষেককে যুবরাজের খোঁচা নওগাঁয় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত  নওগাঁর পত্নীতলায় ক্যাশলেস বাংলাদেশ কার্যক্রম নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা নওগাঁয় জামায়াতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ পালিত  দেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ‘ভাঙারি এনামুল’ গ্রেপ্তার ফুলবাড়ীতে উপজেলা নির্বাহী অফিসারের সাথে প্রাণ বঙ্গ মিলার্স লিমিটেড এর কর্মকর্তাদের সৌজন্যে সাক্ষাৎ॥

মেসির অবসরে বিপদে আর্জেন্টিনা!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৭ Time View

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির বিদায়ের পর আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) বাণিজ্যিকভাবে বড় ধরনের ধাক্কা খেয়েছে। দলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ও সবচেয়ে বড় বাণিজ্যিক সম্পদ মেসির অনুপস্থিতিতে প্রীতি ম্যাচের বাজারে দলটির চাহিদা ব্যাপকভাবে কমে গেছে।

২০২২ বিশ্বকাপ জয়ের পর বিভিন্ন দেশে প্রীতি ম্যাচ খেলে বিপুল অর্থ আয় করলেও, বর্তমানে মেসির অভাবে আয়োজকদের আগ্রহ কমে যাওয়ায় দলটির আসন্ন এশিয়া সফর বাতিল করা হয়েছে। জুলিয়ান আলভারেজ বা লাউতারো মার্তিনেজদের মতো তারকারা দলে থাকলেও, অতীতে মেসির উপস্থিতিতে বেইজিংয়ে ৬৮০ ডলারের টিকিট যেভাবে মুহূর্তেই বিক্রি হয়ে যেত, এখন সেই মূল্যে গ্যালারি পূর্ণ করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

ম্যাচ ফির পাশাপাশি বৈশ্বিক স্পন্সরশিপ এবং জার্সি বিক্রির ক্ষেত্রেও এএফএ তাদের মূল চালিকাশক্তি হারিয়েছে। অ্যাডিডাসের সঙ্গে ২০৩৮ সাল পর্যন্ত চুক্তির কারণে রয়্যালটিতে সাময়িক সুরক্ষা থাকলেও, নতুন স্পন্সরদের সঙ্গে দরকষাকষিতে আর্জেন্টিনা আগের মতো সুবিধাজনক অবস্থানে নেই।
বিশ্বজুড়ে কোটি কোটি ভক্ত মূলত মেসির কারণেই আর্জেন্টিনার খেলা দেখতেন এবং পণ্য কিনতেন। এখন এই ফুটবল জাদুকরকে ছাড়াই বিশাল বৈশ্বিক ফ্যানবেস এবং ব্যবসায়িক আধিপত্য ধরে রাখাই আর্জেন্টিনা ফুটবলের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

 

কিউএনবি/আয়শা/০৮ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit