মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম
কড়া নিরাপত্তায় রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামের আরও এক চালান বাংলাদেশ-জাপান সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার সুযোগ এসেছে: প্রধানমন্ত্রী আইজিপি’র ‘ক্রসফায়ার’ সম্পর্কিত বক্তব্যের অপব্যাখ্যা অপরাধীদের উৎসাহিত করবে ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার ও অপসারণের দাবি টিআইবির পেছাল ইনডোর গেমস, আবার অনিশ্চিয়তায় এসএ গেমস স্বর্ণের দাম আরও বাড়ল ব্যালন ডি’অরের দৌড়ে যে কারণে কেইনকে এগিয়ে রাখছেন বিশ্লেষকরা আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা: আরিফুল হক এক দিনে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, নতুন ভর্তি ২২১৮ বঙ্গোপসাগরে শাক্তিশালী রুপ নিচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব

সাবেক মন্ত্রী ইয়াফেস ওসমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নতুন টিম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৭ Time View

ডেস্ক নিউজ : সাবেক বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, স্বজনপ্রীতি, নিয়োগ বাণিজ্য ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে নতুন টিম পুনর্গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো. তানজির আহমেদ বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দুদক জানায়, ইয়াফেস ওসমানের বিরুদ্ধে তার ছেলে ইশরার ওসমানের মালিকানাধীন প্রতিষ্ঠানকে ক্ষমতার অপব্যবহার ও স্বজনপ্রীতির মাধ্যমে ঠিকাদারি কাজ দেওয়ার অভিযোগ রয়েছে।

এছাড়া বিধিবহির্ভূতভাবে মো. সলিমুল্লাহকে ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি (এনআইবি)-এর মহাপরিচালক পদে নিয়োগ এবং এনআইবির দুই কর্মকর্তাকে ছুটিতে থাকা অবস্থায় দুটি বড় প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) হিসেবে দায়িত্ব দেওয়ার অভিযোগও রয়েছে।

দুদক আরও জানায়, ইয়াফেস ওসমানের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে।

অভিযোগ অনুসন্ধানের জন্য পূর্ববর্তী অনুসন্ধান টিমের সদস্যদের বহাল রেখে দলনেতা মোহাম্মদ সিরাজুল হককে দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি উপপরিচালক হিসেবে পিআরএলে যাওয়ায় তার পরিবর্তে উপপরিচালক মো. রাশেদুল ইসলামকে নতুন দলনেতা করে অনুসন্ধান টিম পুনর্গঠন করেছে কমিশন। সদস্য হিসেবে রয়েছেন- সহকারী পরিচালক মো. রাকিবুল হায়াত এবং উপসহকারী পরিচালক আফিয়া খাতুন।

দুদকের নির্দেশনায়, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ ও দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭ অনুসরণ করে নির্ধারিত সময়ের মধ্যে অনুসন্ধান কার্যক্রম সম্পন্ন করে প্রতিবেদন দাখিল করতে নতুন টিমকে বলা হয়েছে।

কিউএনবি/অনিমা/০8 সেপ্টেম্বর ২০২৬,/দুপুর ২:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit