মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম
“রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ” শার্শায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা শার্শায় ৩ দিনের ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ‎সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ আটোয়ারীতে ইউএনও রিপামনি দেবী’র বদলীজনিত বিদায় সংবর্ধনা হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে এআই এজেন্ট জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়ার জন্মদিন আজ ইরানের বিরুদ্ধে জয়ের পর তেলের দাম ‘হু হু করে’ কমবে: ট্রাম্প অবশেষে নতুন জার্সি পেল বাংলাদেশ হাতিয়াতে ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী

মহালছড়ি ৬ এপিবিএনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩০ Time View
জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি : পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে খাগড়াছড়ির মহালছড়িতে ৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। 
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মহালছড়ি ৬ এপিবিএন ক্যাম্পাসে আয়োজিত এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ৬ এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ নাজমুল ইসলাম পিপিএম। এ সময় উপস্থিত ছিলেন ৬ এপিবিএনের সিনিয়র সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাস, ইউনিটের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, পুলিশ সদস্য, এপিবিএন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে ৬ এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ নাজমুল ইসলাম পিপিএম পুলিশ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। এ সময় তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, রোপণ করা প্রতিটি গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, বৃক্ষ মানুষের জীবন ও পরিবেশের অবিচ্ছেদ্য অংশ। গাছ অক্সিজেন সরবরাহের পাশাপাশি বায়ুদূষণ কমায়, মাটির ক্ষয় রোধ করে, বৃষ্টিপাতের ভারসাম্য বজায় রাখে, জীববৈচিত্র্য সংরক্ষণে ভূমিকা রাখে এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে পাহাড়ি জেলা খাগড়াছড়ির প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি পরিবেশ রক্ষায় সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।কর্মসূচিতে অংশগ্রহণকারী সদস্যদের উদ্দেশে তিনি বলেন, শুধু আইনশৃঙ্খলা রক্ষাই নয়, পরিবেশ সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধিতেও বাংলাদেশ পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বৃক্ষরোপণের পাশাপাশি রোপণকৃত গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের ওপরও গুরুত্বারোপ করা হয়।

৬ এপিবিএন মহালছড়ির এ উদ্যোগের মাধ্যমে ইউনিটের সদস্যদের মধ্যে পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তোলার পাশাপাশি স্থানীয় জনগণের মাঝেও বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে সচেতনতা সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করা হয়। প্রকৃতির প্রতি ভালোবাসা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আয়োজিত এ কর্মসূচিতে ৬ এপিবিএনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। 

কিউএনবি/আয়শা/০৮ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit