বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম
স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব কিনছেন মেসি ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ, এনসিপি নেত্রী কারাগারে ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসের আপত্তি, নীরব সম্মানে বিশেষ বার্তা ফারুক ও ওমরের স্ত্রীকে ডিভোর্সে গুণতে হবে ২২ হাজার ৯৪৫ কোটি টাকা! দরপত্র ছাড়াই আরও ১৮ কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত মেট্রোরেলের ২৭টি বিয়ারিং প্যাডের অবস্থা ক্রিটিক্যাল শুভশ্রীর এক শব্দের ক্যাপশন, দেব-ভক্তদের মনে জাগল নানা প্রশ্ন বড় পর্দায় প্রথমবার বাঁধন-ফারিয়ার জুটি, আসছে ‘লজ্জা’ ব্যাংক থেকে বিনা সুদে পাওয়া যাবে ঋণ, পাবেন যারা তারেক রহমান বাংলাদেশে তৃণমূলের রাজনীতির সূচনা করেছেন: মঈন খান

দুর্গাপুরে ভারতীয় নেশার টেবল্যাটসহ আটক – ২

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩০ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে অভিনব কায়দায় ওষুধের মোড়কে বহনকালে দুইশো পিস ভারতীয় নেশাজাতীয় ‘টাপেন্টাডল’ ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে দুর্গাপুর পৌর শহরের পুলিশ মোড় বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, দুর্গাপুর উপজেলার পলাশককান্দি গ্রামের মো. রুকন মিয়ার ছেলে মাজাহারুল ইসলাম (২২) এবং একই উপজেলার নোয়াপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মো. রাসেল ওরফে বাবু (২১)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাকিরের নেতৃত্বে পুলিশের একটি দল পৌর শহরের পুলিশ মোড় বাসস্ট্যান্ডের নিকটবর্তী একটি মাংস বিক্রির দোকানের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন ওই দুই যুবককে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাদের শরীর তল্লাশি করলে পকেট থেকে মাদকের প্যাকেটগুলো উদ্ধার করা হয়। পরে সেগুলো নিজেদের নয় বলে দাবি করে। পরে আটকৃতরা উপস্থিত পুলিশ ও জনতাকে বিভ্রান্ত করার জন্য জানায়, অন্য কোনো এক ব্যক্তি এই প্যাকেটগুলো তাদের কাছে সাময়িকভাবে রাখতে দিয়েছিল।

এসময় এসআই মো. জাকির তাদের দাবি তাৎক্ষণিকভাবে নাকচ করে উপস্থিত জনতার সামনে সুস্পষ্ট প্রমাণ তুলে ধরে তা নিশ্চিত করেন, মাদকগুলো সরাসরি ওই যুবকদের পকেট থেকেই উদ্ধার করা হয়েছে। এরপর পুলিশ কর্মকর্তা সেখানে উপস্থিত সাধারণ মানুষকে সাক্ষী রেখে উদ্ধারকৃত মাদকের বিবরণ দেন। সেখানে ২০টি টেবল্যাটের পাতা রয়েছে এবং প্রতিটি পাতায় ১০টি করে ট্যাবলেট আছে। অর্থাৎ ওই দুই যুবকের কাছ থেকে ২শত পিস নেশাজাতীয় ভারতীয় ‘টাপেন্টাডল’ ট্যাবলেট জব্দ করা হয়।

এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, “আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। বর্তমানে মাদক কারবারিরা ইয়াবা বা অন্যান্য পরিচিত মাদকের বদলে ওষুধের মতো দেখতে এ ধরনের নেশাজাতীয় ট্যাবলেট (টাপেন্টাডল) পাচারের নতুন কৌশল অবলম্বন করছে।” এটি মাদক পাচার ও সেবনের নতুন চক্রান্ত ও ফাঁদ।” প্রকাশ্য দিবালোকে পুলিশের এমন অভিযানকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় জনসাধারণ। এলাকায় মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে দুর্গাপুর থানা পুলিশ।

 

কিউএনবি/আয়শা/০৮ সেপ্টেম্বর ২০২৬,/বিকাল ৫:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit