বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ১০ নতুন ধারা বাংলাদেশ’র শান্তাসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ উত্তরাঞ্চলের তিন জেলার উন্নয়নে একটি মেগা প্রকল্পের কাজ শুরু হচ্ছে ২০২৮-২৯ অর্থবছরে ভারতের অর্থনীতি ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে: নির্মলা সীতারামন ‘তাকে ছাড়া গজনি সফল হতো না’, প্রদীপ রাওয়াতকে আমির খানের শ্রদ্ধাঞ্জলি ‘গ্রেফতারের নাটক সাজিয়ে দৃষ্টি সরানোর চেষ্টা’, বিধানসভায় বিজয়কে একহাত নিলেন উদয়নিধি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮৩ আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার জুলাই আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

শুভ্রা দেবনাথ এর কবিতাঃ তুমিময় সারাদিন

শুভ্রা দেবনাথ ।
  • Update Time : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৪৮ Time View

তুমিময় সারাদিন
———————

তোমার অনিন্দ্য চাহনীতে আটকে গেছে
আমার রোজকার কর্মসূচী ,
ভালো করে যাই ভাবতে চাই –
তাতেই তুমি এসে পরো নির্দ্বিধায় ।

কি অদ্ভুত সব ঘটছে ঘটনা গুলো,
কি দিন, কি রাত ,সবেতেই তুমিময়।
ভাবনা গুলো গুলিয়ে যাচ্ছে সব ,
তোমাকে কেন্দ্র করেই ,
আমি এসব না চাইলেও , হচ্ছে এসব।

আচ্ছা, আমার কি আর কোন কাজ নেই?
তোমাকে ভাবা ছাড়া? তোমাকেই ভাবা ছাড়া ?
কিন্ত তুমি এসে পড়ছো বাঁধন হারার মত।

এসে পড়ছো প্লাবনের জলোচ্ছাসের মত।

আমাকে বহুদূরে ভাসিয়ে নেবে বলে ,
এসে পড়ছো আকাশের সীমাহীন রেখার মত,
যেনো আমি ভাবনার অকূলে পৌছাতে পারি।

কি দারুন ছক কেটেছো চৌকষ দাবাড়ুর মত।
কিন্ত কেন? কেনো তোমার এমন আচরণ?
তুমি কি আমাকে আরও ভাবাতে চাও ?
নিরিবিলি বনবীথির , অদ্ভুত এক মায়ার জালে
আষ্টে পিষ্টে বাধতে চাও ? কিন্ত কি লাভ?
অবশ্য তুমি ,লাভ লসের হিসেবে বিশ্বাসী নও,
যা ভাল তা সহজেই তুলে নিতে হয় ।

কোন এক কথার ছলেই সেটা বলেছিলে।
বলেছিলে” মনের উপর জোর করতে নেই-“-
খুবই মনে ধরেছিল, এমন অনেক অস্পষ্ট
কথা, কি স্পষ্ট আর জোরালো হচ্ছে দিন দিন।

তবে কি আমি তোমার ধ্যানে মগ্ন হচ্ছি?
আর একটু একটু করে তোমার নেশায়
নিজেকে নিমজ্জিত করে ডুবিয়ে দিচ্ছি?

 

কবি পরিচিতিঃ শুভ্রা দেবনাথ ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সাবেক ছাত্রী। বর্তমানে কলেজে শিক্ষকতা করেন। তিনি একজন সংগীত শিল্পী। বিশেষ করে রবীন্দ্র সংগীত শিল্পী হিসাবে তার ব্যাপক পরিচিতি। বিটিভির তালিকাভুক্ত একজন নিয়মিত শিল্পী। শুভ্রা দেবনাথ নিয়মিত লেখালেখি করেন।

 

 

কিউএনবি/নাহিদা /১১.০৯.২০২৩/ রাত ৯.৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit