মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

তারেক রহমানের সঙ্গে রিকশা, ভ্যান ও অটোরিকশাচালক প্রতিনিধিদের মতবিনিময়

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১১০ Time View

ডেস্ক নিউজ : বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মতবিনিময় করেছেন রিকশা, ভ্যান ও ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের প্রতিনিধিরা। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ৯টার দিকে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিএনপির মিডিয়া সেল সূত্রে এ তথ্য জানানো হয়েছে। 

সূত্র জানায়, গুলশান কার্যালয়ের নিচতলায় রিকশা, ভ্যান ও অটোরিকশাচালক নেতাদের বসার ব্যবস্থা করা হয়। তারেক রহমান তাদের প্রত্যেকের কাছে গিয়ে কুশলাদি বিনিময় করেন এবং কথা বলেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, জুলাই গণ–অভ্যুত্থানে রিকশা, ভ্যান ও ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের মধ্যে যারা সক্রিয়ভাবে আন্দোলনে অংশ নিয়েছিলেন, তাদেরই মূলত এ মতবিনিময় সভায় আমন্ত্রণ জানানো হয়।

সূত্র জানায়, সভায় চালক নেতারা তাদের পেশাগত নানা সমস্যা, জীবনযাত্রার সংকট এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তারেক রহমান তাদের কথা শোনেন এবং ভবিষ্যতে গণতান্ত্রিক আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

কিউএনবি/অনিমা/১৪ জানুয়ারী ২০২৬,/সকাল ৬:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit