মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম
পনির খাওয়ার যত উপকারিতা আশুলিয়ায় ট্রাক-শ্রমিক ইউনিয়নের বাইপাইল শাখা অফিস উদ্বোধন মাটিরাঙ্গায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। নওগাঁয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাংলা হিলি (হাকিমপুর) এ সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের শপথ গ্রহণ অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে নিরব ব্যাগ হাউজের মালিকের বিরুদ্ধে ৪৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ॥ রাঙামাটিতে চোলাই মদসহ ৭ জন গ্রেপ্তার “রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ” শার্শায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা শার্শায় ৩ দিনের ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

২২ বছর পর দুই নিহতের পরিচয় শনাক্ত

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ২০০১ সালের ১১ সেপ্টেম্বর, ভয়াবহতম সন্ত্রাসী হামলার শিকার হয় যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। দেশটির ইতিহাসে ভয়াবহ সেই হামলায় প্রাণ হারায় প্রায় তিন হাজার মানুষ।

হামলার ২২ বছর পর নিহতের তালিকায় যুক্ত হল আরও দুজন। ২২ বছর পূর্তির একদিন আগে ডিএনএ পরীক্ষায় আরও দুজনের পরিচয় মিলেছে। তবে পরিবারের অনুরোধে এই দুই নারী-পুরুষের পরিচয় প্রকাশ করেনি নিউ ইয়র্ক প্রশাসন।

বার্তাসংস্থা এপি নিউজ ও আল জাজিরা এক প্রতিবেদনে এ খবর জানায়।

নিউ ইয়র্কের চিফ মেডিকেল এগজামিনার জানিয়েছেন, নিহতদের মধ্যে এ নিয়ে ১৬৪৯ জনকে শনাক্ত করা গেছে। তবে আজও অজ্ঞাত রয়েছে হাজারও নিহতের পরিচয়।

এক বিবৃতিতে মার্কিন প্রশাসন জানিয়েছে, প্রথাগত ডিএনএ পরীক্ষার পরিবর্তে ‘নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং টেকনলজি’ ব্যবহার করে এই হামলায় নিহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে।

নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস জানিয়েছেন, ‘আশা করছি স্বজন হারানো মানুষরা এবার এই আশ্বাস পাবেন, দ্রুত বাকিদের পরিচয়ও খুঁজে বের করা হবে।’

২০২১ সালের সেপ্টেম্বরের পর থেকে এ দুটি শনাক্তকরণ প্রথম জানিয়েছেন কর্মকর্তারা। তার আগে, শেষ শনাক্ত করা হয়েছিল ২০১৯ সালে।

এখন পর্যন্ত ১ হাজারেরও বেশি মানুষের দেহাবশেষ এখনও শনাক্ত করা যায়নি। সেগুলি বর্তমানে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সাইটে মেমোরিয়াল ও মিউজিয়ামে সংরক্ষণ করা আছে।

২০০১ সালে ১১ সেপ্টেম্বর (নাইন-ইলেভেন) সন্ত্রাসবাদী আল কায়দা চারটি বিমান ছিনতাই করে এ হামলা চালায়। তখন দুটি বিমান আছড়ে পড়ে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে। একটি আঘাত হানে পেন্টাগনের পশ্চিম অংশে। আর একটি ভেঙে পড়ে যায় পেনসিলভেনিয়ার শ্যাঙ্কসভিলের একটি মাঠে।

কিউএনবি/অনিমা/১১ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৩:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit