সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের ১০ জনই ফেরিওয়ালা ব্যাচভিত্তিক গ্রুপিং, ‘ট্যাগিং’ আর ফেসবুক অপপ্রচার : ভুল সিদ্ধান্তে পুলিশ প্রশাসনে অসন্তোষ জাতীয় ঈদগাহে প্রধান ঈদ জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে আরও ১৭ জনের মৃত্যু লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৭০ বাংলাদেশি স্থানীয় নির্বাচনে সেনা মোতায়েন না করার পরিকল্পনা ইসির দুই কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস শ্রীমঙ্গল প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির আহবায়ক সৈয়দ সালাউদ্দিন সদস্য সচিব মো:রুবেল  চ্যাম্পিয়ন্স লিগে জায়গা হারাল এসি মিলান

মরক্কোয় শক্তিশালী ভূমিকম্পে নিহত হাজার ছাড়াল

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মরক্কোতে শক্তিশালী ভূমিকম্পে ১০৩৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচ শতাধিক। বিগত একশ বছরেও এমন ভয়াবহ ভূমিকম্প দেখেনি দেশটির বাসিন্দারা। মাত্র ২০ সেকেন্ডেই ধ্বংসস্তূপে পরিণত হয় কয়েকটি শহর। অনেকে ঘুমের মধ্যেই প্রাণ হারান। ধসে পড়া ভবনের নিচে এখনো অনেকে চাপা পড়ে আছেন। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

   
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্যমতে, মরক্কোর চতুর্থ বৃহত্তম শহর মারাকেচ থেকে প্রায় ৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে আটলাস পর্বতমালায় ভূমিকম্পটির উৎপত্তি হয়। উৎপত্তিস্থলের গভীরতা ছিল ১৮ দশমিক ৫ কিলোমিটার। মরক্কোর স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভূমিকম্পে মারাকেচ, আল-হাউজ, ওয়ারজাজেট, আজিলাল, চিচাউয়া, তারউদান্ত এলাকায় বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। বেশিরভাগ প্রাণহানি ঘটেছে পাহাড়ি এলাকায়, যেখানে দ্রুত পৌঁছানো কঠিন।  

মারাকেচের বাসিন্দারা জানান, ভূমিকম্পের কারণে প্রাচীন এ শহরের বেশকিছু ভবন ভেঙে পড়েছে। স্থানীয়  টেলিভিশন চ্যানেলে প্রচারিত ফুটেজে দেখা গেছে, মসজিদের একটি মিনার ভেঙে পড়েছে। কিছু ভাঙাচোরা গাড়ির ওপর এর ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা গেছে। মারাকেচের বাসিন্দা ইদ ওয়াজিজ হাসান বলেন, এখানকার বাড়িঘরগুলো গাদাগাদি করে তৈরি করা। ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়েছে। ধ্বংসাবশেষ সরানোর মতো ভারী সরঞ্জামাদি মানুষের কাছে নেই। তারা খালি হাতেই ধ্বংসাবশেষ সরানোর চেষ্টা করছেন।

আরেক বাসিন্দা ব্রাহিম হিম্মি জানান, তিনি শহরটিতে বেশকিছু অ্যাম্বুলেন্স আসা-যাওয়া করতে দেখেছেন। অনেক ভবনে ক্ষয়ক্ষতি হয়েছে। আবারও ভূকম্পের আশঙ্কায় মানুষ খোলা আকাশের নিচে অবস্থান করছেন। ৪৩ বছর বয়সি হাউদা হাফসি বলেন, ঘরের সিলিং থেকে ঝাড়বাতি ভেঙে পড়ার পর আমি দৌড়ে বাইরে চলে আসি। আমি এখনো সন্তানদের নিয়ে রাস্তায় আছি। আমাদের ভয় লাগছে। 

ডালিলা ফাহেম নামের আরেক নারী বলেন, তার বাড়িতে ফাটল দেখা দিয়েছে। আসবাবপত্র নষ্ট হয়েছে। রাতে ভূমিকম্পের সময় জেগে ছিলেন ডালিলা। তিনি মনে করেন, এর জন্যই প্রাণে বেঁচে গেছেন। ডালিলা বলেন, ভাগ্য ভালো, তখনো আমি ঘুমাইনি। পার্বত্য গ্রাম আসনির বাসিন্দা মুন্তাসির ইত্রি বলেন, এখানকার বেশিরভাগ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার প্রতিবেশীরা ধ্বংসস্তূপে চাপা পড়েছে। হাতের কাছে যা পাওয়া যাচ্ছে, তা দিয়েই স্থানীয় লোকজন আটকে পড়া লোকজনকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। 

আসনির আরেকটু পশ্চিমে তারৌদান্ত অঞ্চলের বাসিন্দা শিক্ষক হামিদ আফকার ভূমিকম্পের সময় ঘর থেকে বাইরে বের হয়ে আসেন। হামিদ বলেন, ২০ সেকেন্ডের মতো কম্পন হয়েছে। দরজাগুলো আপনাআপনি খুলছিল আর বন্ধ হচ্ছিল। আমি দ্রুত তৃতীয় তলা থেকে নিচে নেমে আসি।

এদিকে ভয়বাহ এ ভূমিকম্পে হতাহতের ঘটনায় সমবেদনা জানিয়েছেন বিশ্ব নেতারা। ভ্যাটিকান পোপ এ নিয়ে গভীর দুঃখ প্রকাশ করেন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাত্রেঁদ্ধা বলেছেন, ফ্রান্স প্রাথমিক চিকিৎসার জন্য সাহায্য করতে প্রস্তুত। মরক্কোর প্রতিবেশী স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ মরক্কোর জনগণের প্রতি সংহতি ও সমর্থন ব্যক্ত করেন। জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ বলেছেন, আমরা বিধ্বংসী ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে আছি। 

 

 

কিউএনবি/আয়শা/০৯ সেপ্টেম্বর ২০২৩,/রাত ৯:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit