বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম
ভয়াবহ হাম প্রাদুর্ভাবের মুখে বাংলাদেশ, বাড়ছে শিশু মৃত্যুর ঝুঁকি: রয়টার্সের প্রতিবেদন কক্সবাজারে ৫৪ হাজার ইয়াবাসহ এপিবিএন সদস্য গ্রেপ্তার পাট রফতানি করে ১০ বছরে বাংলাদেশের আয় ৮৪ হাজার কোটি টাকা ডিজিটাল ফিতনার বিস্তার ও ইসলামের প্রতিকার আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা ঈমানের দাবি কেরানীগঞ্জে কারখানা সিলগালা, লাখ টাকা জরিমানা স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব কিনছেন মেসি ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ, এনসিপি নেত্রী কারাগারে ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসের আপত্তি, নীরব সম্মানে বিশেষ বার্তা ফারুক ও ওমরের স্ত্রীকে ডিভোর্সে গুণতে হবে ২২ হাজার ৯৪৫ কোটি টাকা!

সৌদি যুবরাজ সালমানকে জেলেনস্কির ফোন

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে ফোন করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যম শনিবার এ খবর নিশ্চিত করেছে। সৌদি বার্তা সংস্থা ও আল-এখবারিয়া টেলিভিশন জানিয়েছে, ওই ফোনকলে ইউক্রেন-রাশিয়া সংকট সমাধানে সব ধরনের আন্তর্জাতিক প্রচেষ্টায় সৌদি আরবের সমর্থনের আশ্বাস দিয়েছেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। 

ফোনকলে গত ১৯ মে জেদ্দায় অনুষ্ঠিত আরব লিগ সামিটে জেলেনস্কিকে আমন্ত্রণের জন্য সালমানকে ধন্যবাদ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। বেশ কয়েকটি দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রতিনিধিদের নিয়ে আয়োজিত ওই বৈঠকের জন্য সৌদি আরবের বেশ প্রশংসাও করেছেন জেলেনস্কি। ওই বৈঠকে ইউক্রেন সংকট নিয়ে আলোচনা হয়েছিল।

গত মাসের শুরুতে অনুষ্ঠিত বৈঠকটিতে যুক্তরাষ্ট্র ও চীনসহ ৪০টি দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছিল। আরব লিগ সামিটে ইউক্রেন ১০ দফা শান্তি ফর্মুলা প্রস্তাব করেছিল। বেশ কয়েকটি দেশ এ ফর্মুলাকে সমর্থন করেছিল।ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আরব লিগ সামিটের সাইডলাইনে জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। 

 

 

কিউএনবি/আয়শা/০৯ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit