বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম
ভয়াবহ হাম প্রাদুর্ভাবের মুখে বাংলাদেশ, বাড়ছে শিশু মৃত্যুর ঝুঁকি: রয়টার্সের প্রতিবেদন কক্সবাজারে ৫৪ হাজার ইয়াবাসহ এপিবিএন সদস্য গ্রেপ্তার পাট রফতানি করে ১০ বছরে বাংলাদেশের আয় ৮৪ হাজার কোটি টাকা ডিজিটাল ফিতনার বিস্তার ও ইসলামের প্রতিকার আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা ঈমানের দাবি কেরানীগঞ্জে কারখানা সিলগালা, লাখ টাকা জরিমানা স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব কিনছেন মেসি ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ, এনসিপি নেত্রী কারাগারে ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসের আপত্তি, নীরব সম্মানে বিশেষ বার্তা ফারুক ও ওমরের স্ত্রীকে ডিভোর্সে গুণতে হবে ২২ হাজার ৯৪৫ কোটি টাকা!

‘জওয়ান’ পরিচালকের হাত কেটে ফেলার দাবি!

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৭ Time View

বিনোদন ডেস্ক : অপ্রতিরোধ্য শাহরুখ খানের ‘জওয়ান’। বক্স অফিসে মুক্তির দ্বিতীয় দিনেও ঝড় তুলেছে ছবিটি। মুক্তির দ্বিতীয় দিনে ভারত জুড়ে ছবিটি আয় করেছে ৭৪ কোটি রুপি। বিশ্বজুড়ে দুই দিনে ছবিটির মোট সংগ্রহ ২০০ কোটি বলেই অনুমান করা হচ্ছে।

ভারতীয় গণমাধ্যম বলছে, ছবিটি দারুণভাবে গ্রহণ করছে দর্শক। দর্শকদের সবার একটাই বক্তব্য এটা কেবল একটা সিনেমা নয়, তার থেকে অনেক বেশি কিছু। কিন্তু তাদের সবার মধ্যে এক শাহরুখ ভক্ত যা দাবি করলেন, সেটা শুনলে চমকে উঠতে হয়!

কিছু কথা, কিছু প্রতিক্রিয়া শুনলে বোঝা যায় না যে কী করা উচিত, এটাও যেন তাই! আসলে কী বলেছেন কিং খানের সেই ভক্ত? ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বিহারের পাটনার একটি হলের বাইরে দর্শকদের প্রতিক্রিয়া নেয়া হচ্ছিল, সেখানেই এক সংবাদমাধ্যমকে দেয়া একটি সাক্ষাৎকারে এক ব্যক্তি বলেন, ‘অ্যাটলির হাত কেটে ফেলা উচিত। তাজমহল বানানোর পর যেমন সমস্ত শ্রমিকদের হাত কেটে ফেলা হয়েছিল, যাতে ওরা আরেকটা তাজমহল না বানাতে পারে। তেমন ভাবেই অ্যাটলি যাতে আর এমন ছবি না বানাতে পারেন তাই তার হাতকেও কেটে ফেলা উচিত।’

তাজমহলকে ঘিরে এমন গল্প প্রচলিত আছে যে এটা তৈরি হওয়ার পর সম্রাট শাহজাহান শ্রমিকদের হাত কেটে দিয়েছিলেন, যাতে আর এমন কিছু না বানাতে তার। কিন্তু তাই বলে সেটার সঙ্গে জওয়ানের তুলনা! নেটিজেনদের অনেকেই তা নিয়ে মজাও করছে।

তিনি তার বক্তব্যে আরও জানান যে ‘জওয়ান’-এর রেকর্ডও ভেঙে যাবে। তার কথায়, ‘ডাঙ্কি আসছে তো। আবার রেকর্ড ভাঙবে। তবে এই সিনেমা আজ তো ১৫০ কোটি আয় করেছেই করেছে।’ এই পোস্টে বেশিরভাগ নেটিজেনই হাসির ইমোজি কমেন্ট করেছেন। এক ব্যক্তি আবার লেখেন, ‘এটা কে রে! আজব দাবি তো!’

সূত্র : হিন্দুস্তান টাইমস।

কিউএনবি/অনিমা/০৯.০৯.২০২৩/বিকাল ৩.২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit