মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। নওগাঁয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাংলা হিলি (হাকিমপুর) এ সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের শপথ গ্রহণ অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে নিরব ব্যাগ হাউজের মালিকের বিরুদ্ধে ৪৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ॥ রাঙামাটিতে চোলাই মদসহ ৭ জন গ্রেপ্তার “রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ” শার্শায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা শার্শায় ৩ দিনের ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ‎সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ আটোয়ারীতে ইউএনও রিপামনি দেবী’র বদলীজনিত বিদায় সংবর্ধনা

৫ দিন আরও বৃষ্টি হবে, বাড়বে তাপমাত্রা

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯০ Time View

ডেস্কনিউজঃ চলছে শরৎকাল। দিনের বেশিরভাগ সময় আকাশ ছেয়ে থাকে সাদা মেঘে। এর মধ্যেই হঠাৎ আকাশ কালো করে মেঘ জমছে, নামছে বৃষ্টি। কখনো অনুভূত হচ্ছে গরম। আরও পাঁচ দিন বৃষ্টি থাকতে পারে। এ ছাড়া বাড়তে পারে তাপমাত্রা বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ তথ্য দিয়েছে।

আবহাওয়ার খবরে বলা হয়েছে, কিছুটা ব্যতিক্রম অবস্থা দেশের উপকূলজুড়ে। সেখানে বৃষ্টি বেড়েছে। কোথাও কোথাও ভারি বৃষ্টিও হচ্ছে। সেই সঙ্গে বইছে দমকা হাওয়া। নদী ও সমুদ্রতীরবর্তী এলাকায় তা ঝোড়ো হাওয়ায় রূপ নিচ্ছে। উপকূলে আরও কয়েক দিন এমন আবহাওয়া থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, প্রকৃতিতে শরৎকাল চললেও আবহাওয়ার হিসাবে এখনো বর্ষা মৌসুম শেষ হয়নি। ফলে থেমে থেমে বৃষ্টি চলবে। আগামী কয়েক দিন দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

এ ছাড়া আবহাওয়া অফিসের অপর বিজ্ঞপ্তি অনুযায়ী, সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, অন্যান্য বছরের একই সময়ের তুলনায় গত আগস্টে দেশে স্বাভাবিকের চেয়ে ৩৪ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। তাপমাত্রা গড়ে ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। একই প্রবণতা চলতি সেপ্টেম্বরেও দেখা যেতে পারে।

কিউএনবি/নাহিদা/০৯.০৯.২০২৩/ দুপুর ২.০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit