বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম
সৌদি আরবের দুটি বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত ৩ মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলে বিধানসভার অধিবেশন বয়কট করব: হুমায়ুন কবীর স্যাটেলাইট চিত্রে লাওসে চীনের সামরিক স্থাপনায় যুদ্ধবিমানের উপস্থিতি ফ্রান্সের অস্থিরতা ইউরোপের জন্য কতটা ঝুঁকির? সৌদি নৌবাহিনী প্রধানের সঙ্গে মার্কিন নৌ কমান্ডারের বৈঠক এখনো নিখোঁজ ৫২৮৫, নেপালে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো? ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ মধ্যপ্রাচ্য যুদ্ধের ধাক্কায় এখনও চড়া পশ্চিমমুখী বিমানভাড়া

ঢাবির টিএসসিতে গাছ পড়ে রিকশাচালক নিহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৭ Time View

ডেস্কনিউজঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) একটি নারিকেল গাছ ভেঙে পড়ায় একজন রিকশাচালক নিহত ও দুজন শিক্ষার্থী আহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, নিহত রিকশাচালকের নাম শফিকুল ইসলাম। তিনি শেরপুর সদর উপজেলার চক আন্দারিয়া গ্রামের মো. হাফেজের ছেলে।

গুরুতর আহত অবস্থায় প্রথমে রিকশাচালককে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পৌনে ৬টায় তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টি শুরু হওয়ার পর যখন বাতাস হচ্ছিল তখনই গাছের ওপরের দিকের অংশ হতে গাছের বড় একটি অংশ ভেঙে পরে। রিকশাচালক বৃষ্টি শুরু হওয়ায় তার যাত্রীকে প্লাস্টিক দিয়ে এখানে এসে দাঁড়ান। এ সময় গাছের অংশটি ভেঙে পরলে তিনি মারাত্মক আহত হন।

আরো দুজন শিক্ষার্থী বৃষ্টির কারণে গাছের নিচে দাঁড়ালে তারাও আহত হন।ঢাকা মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া কালের কণ্ঠকে বলেন, গাছ ভেঙে পড়ার ঘটনায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন। নিহত যিনি হয়েছেন তিনি একজন রিকশাচালক। আর আহত দুজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

রিকশায় থাকা ঢাবি শিক্ষার্থী ওয়াহিদা বলেন, ‘আমি রিকশায় বসে ছিলাম। ঝড় দেখে চালক বলছিলেন, আমি একটু সামনে দাঁড়াই, ঝড়টা একটু কমলে যাব। এর মধ্যেই ডাল ভেয়ে পড়ে। আমি পায়ে আঘাত পেয়েছি।’

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আল মোমেন বলেন, মৃতের কাছে থেকে পাওয়া মোবাইল ফোন দিয়ে তার স্বজনদের সাথে কথা বলা হয়েছে।

মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

কিউএনবি/ নাহিদা/ ০৭.০৯.২০২৩/রাত ৮.৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit