শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

দুর্গাপুরে শেখ কামাল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫৪ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে শান্তিসেবা যুব সংগঠনের আয়োজনে ‘শেখ কামাল স্মৃতি ফুটবল টুর্নামেন্টে’র উদ্বোধন করা হয়েছে হয়। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিকালে প্রধান অতিথি হিসেবে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা ভাইসচেয়ারম্যান নাজমুল হাসান নীরা (সাদ্দাম আকঞ্জি)।

ঐতিহ্যবাহী দেবথৈল খেলার মাঠে ১মি. নীরবতা পালনের মাধ্যমে খেলার কার্যক্রম শুরু হয়। অত্র খেলায় বাছাইকৃত ১৬টি দল অংশগ্রহন করবে। যুবলীগ নেতা মাহবুব এর সঞ্চালনায় উদ্বোধন পুর্ব আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউপি সদস্য হযরত আলী, ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলাম, ইউনিয়ন আ‘লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান শাহীনুর আলম সাজু,শান্তিসেবা যুব সংগঠনের সাধারণ সম্পাদক শামীম আল মামুন, সভাপতি উমর ফারুক প্রমুখ।

প্রধান অতিথি সাদ্দাম আকঞ্জি বলে, ‘ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল’, সুস্থ বিনোদনের অন্যতম মাধ্যম হিসেবে মানুষের জীবনে খেলাধুলার ভূমিকা অনস্বীকার্য। আজকের এই ফুটবল টুর্নামেন্টে উপস্থিত সর্বস্তরের মানুষকে নিঃসন্দেহে আনন্দ দেবে, অনুপ্রাণিত করবে। এমন সুন্দর আয়োজনের জন্য আয়োজক কমিটি’র কর্মকর্তা ও সদস্যদের প্রশংসা করেন তিনি। দেবথৈল একাদশ ও ভাইবন্ধু একাদশের মধ্যকার খেলায় ১-০ গোলে ভাইবন্ধু একাদশ বিজয়ী হয়েছে। প্রতিদিনই ধারাবাহিক ভাবে এ খেলা চলমান থাকবে।

 

 

কিউএনবি/আয়শা/০৫ সেপ্টেম্বর ২০২৩,/রাত ৮:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit