শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম
রিয়াদ বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, পাইলটসহ নিহত ৩ ফ্লাইওভারে ঘুড়ি ধরতে গিয়ে প্রাণ গেল শিশুর দেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ ভারতে পাটপণ্য রপ্তানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার চায় বাংলাদেশ বিক্ষোভের আগের রাতে থমথমে দিল্লি, ট্রেনের পর ইন্টারনেটও বন্ধ ঘোষণা গাজীপুরে প্রকাশ্যে বিকাশ এজেন্টকে গুলি, ৩ কোটি টাকা লুট বিক্ষোভ ঘিরে দিল্লিতে ২৬ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তিকে ‘দেশবিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী বিরোধী দলের লক্ষ্য অরাজকতা ছড়ানো: এমপি খোকন বিটিএলএর সভাপতি রমিজউদ্দিন, মহাসচিব মাজম আলী খান

হিযবুত তাহরিরের শীর্ষ নেতা আব্দুল বাতেন গ্রেফতার

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫১ Time View

ডেস্ক নিউজ : সন্ত্রাসবিরোধী আইন ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরিরের শীর্ষ নেতা মো. আব্দুল বাতেনকে (৬০) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)।

রোববার রাতে তাকে মোহাম্মদপুর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

সোমবার সকালে র‌্যাব ২-এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি (সহকারী পুলিশ সুপার) শিহাব করিম এ কথা জানান।

তিনি বলেন, আব্দুল বাতেন হিযবুত তাহরিরের শীর্ষ নেতা এবং দাওয়াতি ও অর্থ বিভাগের সক্রিয় সদস্য। তিনি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে জঙ্গিবাদী বই প্রচারের পাশাপাশি তরুণ প্রজন্মকে জঙ্গিবাদে উৎসাহিত করে আসছিলেন। হিযবুত তাহরির বাংলাদেশ শাখার আমিরের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল তার। তিনি বিভিন্ন মসজিদে রাষ্ট্র ও সরকারবিরোধী লিফলেট বিতরণ করতেন।

শিহাব করিম আরও বলেন, বাতেন ছদ্মবেশ ধারণ করে ৫ বছর ধরে এলাকা ছেড়ে আত্মগোপনে থাকা অবস্থায় জঙ্গি সংগঠনের কার্যক্রম অব্যাহত রাখেন। তার বিরুদ্ধে ডিএমপির শেরেবাংলা নগর থানা, হাজারীবাগ ও মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানায় মোট ৪টি মামলা আছে।

 

কিউএনবি/অনিমা/০৪ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৩:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit