বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন

মোটরসাইকেলের ধাক্কায় ঘটনাস্থলেই নিথর বৃদ্ধ কৃষক

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ২২২ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধায় মোটরসাইকেলের ধাক্কায় ধরনী কান্ত রায় নামের ষাটোর্দ্ধ কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলটি আটক করে স্থানীয় ইউপি পরিষদে জমা দেন স্থানীয়রা।

শনিবার(২ সেপ্টম্বর) দুপুর ২টার দিকে উপজেলার নওদাবাস বাজারে এ দুর্ঘটনা  ঘটনাটি ঘটে। নিহত ধরনী কান্ত রায় উপজেলার নওদাবাস ইউনিয়নের পূর্ব নওদাবাস গ্রামের মৃত বীরেন্দ্রনাথের ছেলে। এছাড়া তিনি একজন কৃষক।

জানা গেছে, ওই বৃদ্ধ দুপুরে বাজার থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় উপজেলার দইখাওয়া মোড় থেকে আসা দইখাওয়া গামী দ্রুত গতির একটি মোটর সাইকেল ওই বৃদ্ধকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুত্বরত আহত হন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দ্বায়িত্বরত চিকিৎসক আবাসিক মেডিকেল অফিসার ডা. আল আকসা বলেন, ওই বৃদ্ধকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবার কোন অভিযোগ করলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/০২ সেপ্টেম্বর ২০২৩,/রাত ১১:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit