বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম

ফারহা মৌরিন মৌ এর কবিতাঃ খোলস

Reporter Name
  • Update Time : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭০৪ Time View

 খোলস
______

রাত যত গভীর হয়
সাধারণ দৃষ্টির বাইরে
অন্য এক দৃষ্টিতে দেখতে পাই ,
লাভার মত গাঢ়,
উত্তপ্ত হয়ে-
হাসিমাখা মুখের খোলস
গলতে থাকে।
টুপ টুপ করে গলে পড়তে থাকে

অনিচ্ছার হাসিখুশি মাখা
লেবাস।
তৈরি হয় আরেকটি
নতুন খোলস !

অপ্রকাশিত
রক্তাক্ত, অভিশপ্ত, পাপী মুখটি
ছাড়া পায় খোলসের ওজন থেকে।
একে একে খুলে ফেলে
অভিনয়ের দুল,
ফুর্তির নোলক
অট্টহাসির মালা,
দাম্ভিকতার বিছা
অবিশ্বাসের আংটি ,
প্রতারণার কাপড়,
আর
ভালোবাসার নূপুরের মত শেকল!

সমস্ত ভার কমিয়ে
নিজেকে আয়নার সামনে দাঁড় করায়।

অবাক হয়ে দেখে –

অতি সাধারণ একটি মুখ।
শুধু
চোখদুটো চকচকে।
ওরা এই সমাজকে চেনে!
ওরা জানে,
সবকিছু ছাপিয়ে
এই অতি সাধারণ,
জীবনযুদ্ধের কষাঘাতে
অভাবের এক নিত্য সংগ্রামে,
প্রতিকূলতার সাথে অবিরাম
শারীরিক ও মানুষিকভাবে বিধ্বস্ত, ক্লান্ত ,
ঘায়েল হয়ে যাওয়া বিবর্ণ,
পান্ডুর মুখখানা
কেউ সহ্য করবে না —–
তাই ওরা
খোলস ভালোবাসে!

 

 

কবি পরিচিতিঃ লেখিকাঃ ফারহা মৌরিন মৌ। কবি, প্রচ্ছদ শিল্পী এবং বাচিকশিল্পী। নিয়মিত লেখালিখি, আবৃত্তিচর্চা এবং কণ্ঠশিল্পী হিসেবে কাজ করছেন। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় তাঁর লেখা বিশেষ আবেদন সৃষ্টি করে।ফারহা মৌরিন মৌ একজন প্রফেসনাল ভয়েস ওভার আর্টিস্টও । তিনি নিয়মিত ইউটিউব, ফেসবুক পেজ, টিভি মিডিয়াতে ভয়েস নিয়ে কাজ করছেন। গল্প, কবিতা লেখালিখি তার ভালোলাগার একটি অন্যতম জায়গা। তার কবিতায়, লেখায় জীবনবোধ, আধ্যাত্বিকতা, বাস্তবতার রূপ দেখতে পাওয়া যায়।

 

 

কিউএনবি/নাহিদা/ ০২.০৯.২০২৩/ দুপুর ১.৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit