রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ভূখণ্ড ব্যবহার করতে দিলেই আক্রমণ, প্রতিবেশীদের হুঁশিয়ারি ইরানের ইসরায়েলি বাহিনীর অভিযান নস্যাৎ করার দাবি হিজবুল্লাহর নেতানিয়াহুর সঙ্গে আমিরাতের প্রেসিডেন্টের বিরল ফোনালাপ বাউবির বিএমএড ২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন চাপিয়ে দেওয়া যুদ্ধের মুখে আজকের মুসলিম বিশ্ব: মামুনুল হক পরকীয়া দ্বন্দ্বের জেরে বৃদ্ধকে কিলঘুষির ভিডিও ভাইরাল, থানায় মামলা ইরানে হামলা করে অস্ত্র সংকটে যুক্তরাষ্ট্র, চিন্তায় মিত্ররা সাইপ্রাসে এফ-১৬ বিমান মোতায়েনের সিদ্ধান্ত তুরস্কের গ্যাসের দাম বৃদ্ধি; হাতা-কড়াই-খুন্তি নিয়ে প্রতিবাদের ডাক মমতার নওগাঁয় মানাপের উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ

মেসির অটোগ্রাফ নিয়ে বিপাকে যুক্তরাষ্ট্রের ফুটবলার

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ১৫৮ Time View

স্পোর্টস ডেস্ক : ঘটনাটা ইউএস ওপেন কাপের সেমিফাইনালের দিনের। এফসি সিনসিনাটিকে ২-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ইন্টার মায়ামি। সেই ম্যাচে হারের হতাশা ভুলে লিওনেল মেসির কাছে ছুটে যান সিনসিনাটির ফুটবলার ব্র্যান্ডন ভাসকুয়েজ। নিজের জার্সিতে আর্জেন্টাইন মহাতারকার অটোগ্রাফ নেওয়ার সুযোগ হাতছাড়া করেননি তিনি। আর তাতেই পড়েছেন বিপাকে। সমালোচনা তীরে বিদ্ধ হচ্ছেন তিনি।

যুক্তরাষ্ট্রের ২৪ বছর বয়সী এই ফুটবলার মন খারাপটা একপাশে সরিয়ে জার্সিতে মেসির অটোগ্রাফ নিতে যাওয়াটা মেনে নিতে পারছেন না ভেনেজুয়েলার সাবেক ফুটবলার আলেহান্দ্রো মরেনো। তিনি নিজেও খেলেছেন মেজর লিগ সকারে। এই ফুটবল বিশ্লেষকের মতে, নিজের প্রতি শ্রদ্ধা থাকলেও এমন কাণ্ড ঘটানোর আগে ভাবতেন ভাসকুয়েজ।

আর যার অটোগ্রাফ নিয়েছেন, সেই নামটা মেসি হলেও মানসিকতার জায়গায় ছাড় দেওয়া পছন্দ হয়নি মরেনোর। তিনি বলেছেন, ‘এটা লিওনেল মেসি, ম্যারাডোনা কিংবা পেলে হোক, তা নিয়ে আমার মাথাব্যথা নেই। সে তোমার প্রতিপক্ষ যে তোমাকে এবং তোমার দলকে লক্ষ্য অর্জনে বাধা দিচ্ছে। আর তোমার মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মনোভাব কোথায়, তোমার প্রতিষ্ঠান, ক্লাব, সতীর্থ ও নিজের প্রতি সম্মান কোথায়?’

এমন মানসিকতা মোটেই পছন্দ হয়নি সাবেক স্কটিশ ফুটবলার স্টিভ নিকলের। লিভারপুলের এই সাবেক ফুটবলার ভাসকুয়েজের কাণ্ডে পুরোপুরি বিরক্ত, ‘সত্যি বলতে আমি বিরক্ত। টিভিতে বলা যাবে, এমন কিছু বলার ভাষা নেই। কেউ সেমিফাইনালে হারার পর প্রতিপক্ষের কাছ থেকে অটোগ্রাফ নেওয়ার কথা ভাবতে পারে! পুরোপুরি বিরক্তিকর।’

এমন মানসিকতা সিনসিনাটির দর্শকদের সঙ্গেও প্রতারণা, ফুটবলবিশ্লেষক নিকোলের মতে, ‘বিষয়টি পুরোই হাস্যকর। একজন ক্লাবের সমর্থক হিসেবে আমি এসেছি দলের জয় দেখতে অথচ তারা ম্যাচ হারার পর বাচ্চাদের মতো ব্যবহার করেছে! আসলে আমার অন্য শব্দ ব্যবহার করা উচিত, কিন্তু তা ব্যবহারের অনুমতি নেই।’

 

 

কিউএনবি/আয়শা/২৭ অগাস্ট ২০২৩,/রাত ১১:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit