রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম
‘ধুরন্ধর ২’-এর ট্রেলারে রণবীরের ভয়ংকর রূপ ইরানে মার্কিন স্থলবাহিনী পাঠানোর ইঙ্গিত দিলেন ট্রাম্প, তবে… এক লাখ ৯১ হাজার ৭৮০ কোটি টাকার প্রভিশন ঘাটতি দুর্ঘটনা নাকি আত্মহত্যার চেষ্টা, ভারতীয় ইউটিউবারের ‘শেষ ভিডিও’ খতিয়ে দেখছে পুলিশ মৃত্যুর গুজব উড়িয়ে দিয়ে হায়দার হোসেন বললেন ‘জানিয়ে দিন সুস্থ আছি’ বিপজ্জনক সিদ্ধান্ত, ভয়ংকর বিপদ ডেকে আনছেন ট্রাম্প ‘ধুরন্ধর’ দেখে মুগ্ধ ফিনল্যান্ডের প্রেসিডেন্ট, আছেন সিক্যুয়েলের অপেক্ষায় ট্রাম্পকে ‘নিজের চরকায় তেল দিতে’ বললেন কমল হাসান ইরানের কুদস ফোর্সের প্রধানই মোসাদ এজেন্ট, খামেনি হত্যার সহযোগী? ভালো জীবনের খোঁজে দেশ ছেড়েছেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা

সিরিয়াতে টানেলে ভয়াবহ হামলায় নিহত ১১ সৈন্য

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ৮৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়ায় উত্তর-পশ্চিমাঞ্চলে সেনাবাহিনীর অবস্থানের নীচে খনন করা টানেলে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত ১১ সৈন্য নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ২০ সৈন্য।

মূলত সশস্ত্র গোষ্ঠীর হামলায় এই হতাহতের ঘটনা ঘটে বলে জানায় পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

স্থানীয় সময় শনিবার উত্তর-পশ্চিম সিরিয়ায় জঙ্গি গোষ্ঠীরা এ হামলা চালায়। ব্রিটেন-ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, ইদলিব প্রদেশের দক্ষিণে এই হামলায় আনসার আল-তাওহিদ গ্রুপ এবং তুর্কেস্তান ইসলামিক পার্টির (টিআইপি) জঙ্গিরা জড়িত।

এই পর্যবেক্ষক সংস্থার প্রধান রামি আবদেল রহমান বলেন, জিহাদিরা সিরিয়ার সেনাবাহিনীর অবস্থানের নীচে খনন করা টানেলে বিস্ফোরণ ঘটায় এবং একই সাথে অন্যান্য টানেল থেকে আক্রমণ চালায়।’

এদিকে ব্রিটিশ বার্তাসংস্থা মিডল ইস্ট আই জানায়, দুই পক্ষের সংঘর্ষ অব্যাহত থাকায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সেনা সদস্যদের ওপর এই হামলার ঘটনা এমন এক সময় ঘটল যখন সিরিয়া এবং তার প্রধান সামরিক মিত্র রাশিয়া ইদলিব প্রদেশের পার্বত্য জাবাল আল-জাওইয়া এলাকায় বোমাবর্ষণ চালাচ্ছে। যদিও বোমাবর্ষণের জেরে তাৎক্ষণিকভাবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

স্বেচ্ছাসেবক গ্রুপ হোয়াইট হেলমেট-এর জরুরি পরিষেবা বলেছে, বোমাবর্ষণে দুই শিশু নিহত হয়েছে। কানসাফরা গ্রামে তাদের বাড়িতে বোমা আঘাত হানার পর তারা নিহত এবং আরও পাঁচজন বেসামরিক ব্যক্তি আহত হয়।

বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিব অঞ্চলে প্রায় ত্রিশ লাখ মানুষের বসবাস এবং এটি সিরিয়ার সর্বশেষ বিরোধী নিয়ন্ত্রিত এলাকাগুলির মধ্যে একটি।

কিউএনবি/অনিমা/২৭ অগাস্ট ২০২৩,/বিকাল ৪:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit