রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম
‘ধুরন্ধর ২’-এর ট্রেলারে রণবীরের ভয়ংকর রূপ ইরানে মার্কিন স্থলবাহিনী পাঠানোর ইঙ্গিত দিলেন ট্রাম্প, তবে… এক লাখ ৯১ হাজার ৭৮০ কোটি টাকার প্রভিশন ঘাটতি দুর্ঘটনা নাকি আত্মহত্যার চেষ্টা, ভারতীয় ইউটিউবারের ‘শেষ ভিডিও’ খতিয়ে দেখছে পুলিশ মৃত্যুর গুজব উড়িয়ে দিয়ে হায়দার হোসেন বললেন ‘জানিয়ে দিন সুস্থ আছি’ বিপজ্জনক সিদ্ধান্ত, ভয়ংকর বিপদ ডেকে আনছেন ট্রাম্প ‘ধুরন্ধর’ দেখে মুগ্ধ ফিনল্যান্ডের প্রেসিডেন্ট, আছেন সিক্যুয়েলের অপেক্ষায় ট্রাম্পকে ‘নিজের চরকায় তেল দিতে’ বললেন কমল হাসান ইরানের কুদস ফোর্সের প্রধানই মোসাদ এজেন্ট, খামেনি হত্যার সহযোগী? ভালো জীবনের খোঁজে দেশ ছেড়েছেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা

ইরানে মিনিবাস গিরিখাদে পড়ে ১০ পর্বতারোহী নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ৮৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যের দেশ ইরানের পূর্বাঞ্চলে একটি মিনি বাস খাদে পড়ে ১০ জন পর্বতারোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও আটজন।

স্থানীয় সময় শুক্রবার এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএর বরাতে এ খবর জানায় ভয়েজ অব আমেরিকা।

রাজধানী তেহরানের উত্তর-পশ্চিমে ৬৬৯ কিলোমিটার (৪১৬ মাইল) দূরে অবস্থিত পূর্ব আজারবাইজান প্রদেশের ভারজাগান শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে। প্রাদেশিক জরুরি পরিষেবার মুখপাত্র ওয়াহিদ শাদিনিয়া গতকাল শনিবার বলেন, মিনিবাসটি পার্বত্য অঞ্চলের একটি পর্যটন গ্রামের দিকে যাচ্ছিল। তবে কী কারণে বাসটি উল্টে খাদে পড়ে গেছে তা এখনো স্পষ্টভাবে জানা যায়নি।

তিনি আরও বলেন, “চালক সহ দশজন নিহত এবং আটজন আহত হয়েছে। সিট বেল্ট বাঁধা থাকলে হতাহতের সংখ্যা আরও কম হতো।“

ইরানের পার্বত্য অঞ্চলগুলোর রাস্তায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। বিশ্বের পাহাড়ি অঞ্চলগুলোর মধ্যে ইরানের পাহাড়ি অঞ্চলে দুর্ঘটনাজনিত মৃত্যুহার সবচেয়ে বেশি। এসব দুর্ঘটনার পেছনে অদক্ষ চালক ও যানবাহন রক্ষণাবেক্ষণের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার প্রভাব দায়ী বলে মনে করেন বিশেষজ্ঞরা।

কিউএনবি/অনিমা/২৭ অগাস্ট ২০২৩,/বিকাল ৪:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit