বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

পুলিশের উপস্থিতি টের পেয়ে ফেন্সিডিল ফেলে পালিয়ে গেল মাদক ব্যবসায়ী

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট,প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ১৭৭ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের আদিতমারীতে অভিযান চালিয়ে ১৩২ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে আদিতমারী থানা পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মাদক ব্যবসায়ী। এ ঘটনায় আদমি থানায় মাদক ব্যবসায়ী নুর মোহাম্মদ ওরফে মোহাম্মদ আলীর(৩৬) বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে।রবিবার (২৭ আগষ্ট) সকালে উপজেলার মহেিশতুলি এলাকার নিজ বাড়ি থেকে এসব মাদক উদ্ধার করা হয়।মাদক ব্যবসায়ী নুর মোহাম্মদ ওরফে মোহাম্মদ আলী উপজেলার মহিষতুলি এলাকার মোঃ লুৎফর রহমানের ছেলে।আদমারী থানার অফিসার ইনচার্জ ওসি মোজাম্মেল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ আজিজার রহমান ও সঙ্গীও ফোর্স সহ মাদক ব্যবসায়ী নুর মোহাম্মদ ওরফে মোহাম্মদ আলীর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী মোহাম্মদ আলী ১৩২ বোতল ফেন্সিডিল ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ ফেন্সিডিল উদ্ধার করে জব্দ করা হয়। পরে আজমারি থানায় পলাতক মাদক ব্যবসায়ী মোহাম্মদ আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়।পলাতক আসামীকে গ্রেফতারের চেষ্টা অব‍্যাহত আছে বলেও জানান তিনি।

কিউএনবি/অনিমা/২৭ অগাস্ট ২০২৩,/বিকাল ৪:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit