রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
‘ধুরন্ধর ২’-এর ট্রেলারে রণবীরের ভয়ংকর রূপ ইরানে মার্কিন স্থলবাহিনী পাঠানোর ইঙ্গিত দিলেন ট্রাম্প, তবে… এক লাখ ৯১ হাজার ৭৮০ কোটি টাকার প্রভিশন ঘাটতি দুর্ঘটনা নাকি আত্মহত্যার চেষ্টা, ভারতীয় ইউটিউবারের ‘শেষ ভিডিও’ খতিয়ে দেখছে পুলিশ মৃত্যুর গুজব উড়িয়ে দিয়ে হায়দার হোসেন বললেন ‘জানিয়ে দিন সুস্থ আছি’ বিপজ্জনক সিদ্ধান্ত, ভয়ংকর বিপদ ডেকে আনছেন ট্রাম্প ‘ধুরন্ধর’ দেখে মুগ্ধ ফিনল্যান্ডের প্রেসিডেন্ট, আছেন সিক্যুয়েলের অপেক্ষায় ট্রাম্পকে ‘নিজের চরকায় তেল দিতে’ বললেন কমল হাসান ইরানের কুদস ফোর্সের প্রধানই মোসাদ এজেন্ট, খামেনি হত্যার সহযোগী? ভালো জীবনের খোঁজে দেশ ছেড়েছেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা

টিভিতে লাইভ চলাকালেই ‘চুম্বন’ দিয়ে বিয়ের প্রস্তাব, ভিডিও ভাইরাল

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ২২৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পছন্দের মানুষকে বিয়ের প্রস্তাব দিতে প্রেমিকরা নানা ধরনের কাণ্ড ঘটিয়ে থাকেন। কখনো নিজের সাধ্যের মধ্যে সর্বোচ্চ ত্যাগের চেষ্টা করেন। আবার কখনো ব্যতিক্রমী কোনো কিছু উপহার দিয়ে প্রস্তাব দেন। একটিই উদ্দেশ্য থাকে, সেটি হচ্ছে— পছন্দের মানুষকে খুশি করা। তবে এবার পছন্দের মানুষকে খুশি করতে ব্যতিক্রম কাণ্ড ঘটিয়েছেন এক যুবক।

তিনি টিভিতে লাইভ খবর পড়াকালীনই প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসলেন যুবক। এ ধরনের একটি ভিডিও ভাইরাল হয়েছে। 

টিভি চ্যানেলে খবর পড়ছিলেন মার্কিন সঞ্চালিকা কর্নেলিয়া নিকোলসন। হঠাৎ বুঝতে পারেন স্টুডিওর বাঁদিক থেকে তার দিকে হাতে ফুলের তোড়া নিয়ে কেউ এগিয়ে আসছেন। এর পরই খবর পড়া থামিয়ে দেন। তাকিয়ে দেখেন হাতে আংটি নিয়ে দাঁড়িয়ে তার বয়ফ্রেন্ড রিলি নাজেল।

উভয়েই একই নিউজ চ্যানেলে কাজ করেন। রিলি ওই চ্যানেলের রিপোর্টার। মিষ্টি ঘটনাটি মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসিতে অন-এয়ার রেকর্ড করা হয়েছিল।

ওই ভিডিওটিতে দেখা যায় নিকলসন অরসিবি টিভির একজন উপস্থাপক। একটি টেলিপ্রম্পটার থেকে খবর পড়ছিলেন ধীরে ধীরে তিনি বুঝতে পারেন যে খবরটি তার সম্পর্কে। নাজেল তার পরে একটি তোড়া এবং একটি আংটি নিয়ে স্টুডিওতে প্রবেশ করেন।

তিনি বলেন, কর্নেলিয়া এবং আমি প্রায় চার বছর আগে মন্টানায় একটি নিউজ স্টেশনে দেখা করি। তার মধ্যে একটি আশ্চর্যজনক ব্যক্তিত্ব আছে, সে আমার ঘর আলোকিত করে রাখবে। এর পরেই কর্নেলিয়াকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেন নাজেল। 

কর্নেলিয়া, দৃশ্যত অবাক হয়ে গেছিলেন। তার চোখের জল বাধ মানেনি। আনন্দের অশ্রুর সঙ্গে তিনি নাজেলের প্রস্তাবটি গ্রহণ করেন এবং বাম হাত বাড়িয়ে দেন আংটি পরার জন্য। রিলি আংটি পরিয়ে দিতেই একে অপরকে চুন্বন করেন তারা। 

ভিডিও নজর কেড়েছে অনেক নেটিজেনেরই। বলছেন,এমন মিষ্টি প্রেমপ্রস্তাব পেতে কার না ইচ্ছে করে!
 

 

কিউএনবি/অনিমা/২৭ অগাস্ট ২০২৩,/দুপুর ১:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit