শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

মোটরসাইকেল চোর  আটক

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ১১২ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরে দীর্ঘদিন ধরে একের পর এক মোটরসাইকেল চুরি হলেও চোর ধরা সম্ভব হচ্ছিল না। অবশেষে শনিবার সন্ধ্যায় মনির সরকার (৩৫) নামে মোটরসাইকেল চোর চক্রের এক সদস্য আটক করা হয়েছে ।
আটক মনির জেলার আশুগঞ্জের জালাল সরকারের ছেলে। জানা যায়, সন্ধ্যার দিকে পৌরশহরের সড়ক বাজারের (আগরতলা রোড) মোশাররফ রেফ্রিজারেশন এন্ড ইলেকট্রিক হাউজের সামনে থেকে  মোটর সাইকেল চুরি করে পালিয়ে যাওয়ার সময় দোকান মালিক মোশাররফ ও তার দোকানের  কর্মচারীরা  মোটরসাইকেল চোর চক্রের    সদস্য মনির সরকারকে হাতেনাতে আটক করে। 
পরে স্থানীয় জনতা তাকে গণধোলাই দিয়ে  থানা পুলিশের হাতে তুলে  দেয়। দোকান মালিক মোশাররফ জানায়, চোর চক্রের দুই সদস্য প্রথমে দোকানের সামনে থাকা মোটরসাইকেলটির তালা ভাঙে। পরে সাইকেলটি নিয়ে পালিয়ে যাওয়ার সময় আমিসহ দোকানের আরো দুইজন সাইকেলের সামনে দাঁড়িয়ে গতিরোধ করি। এসময় সাইকেলের পেছনে বসে থাকা একজন পালিয়ে যায়।
আরেকজনকে আমরা হাতেনাতে ধরি। এসময় স্থানীয় লোকজন তাকে পিটুনী দিয়ে তার পেছনে বসে থাকা অপর যুবকের নাম ও পরিচয় জানতে চাই। অনেক পিটুনি দেওয়ার পরও সে মুখ খুলেনি। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আখাউড়া থানার পুলিশ পরিদর্শক (ওসি) মোঃ আসাদুল ইসলাম বলেন, মোটরসাইকেল চোরকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়েছে।  এঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি ।

 

 

কিউএনবি/আয়শা/২৬ অগাস্ট ২০২৩,/রাত ৯:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit