সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গা জোনের উদ্যোগে অসহায়দের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ। নরসিংদীতে মঈন খান এর সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল  আয়ারল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়ল নামিবিয়া ‘গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে ঢুকবে না’ এমবাপ্পে-বেলিংহ্যাম-ডিওমান্ডের গোলে রিয়ালের দাপুটে জয় পুতিনকে ‘বাস্তব জীবনের ভিলেন’ বললেন কানাডার সাবেক প্রধানমন্ত্রী ব্যালন ডি’অরের ভোটে নির্দিষ্ট খেলোয়াড়কে সমর্থনের চাপ! সাফ চ্যাম্পিয়নশিপের আগে সাবেক তারকাদের ফুটবল উৎসব যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চললেও ট্রাম্পের উদ্দেশ্য নিয়ে সন্দিহান ইরান ‘বছরের পর বছর ধরে প্রশান্ত মহাসাগরের একটি ছোট্ট দ্বীপে আটকে আছি’

তিস্তায় আবারও বাড়ছে পানি, বন্যার আশঙ্কা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ১৬৬ Time View

ডেস্কনিউজঃ লালমনিরহাটে আবারও বাড়ছে তিস্তার পানি। সকাল থেকে প্রতি তিন ঘণ্টা পর পর তিস্তা ব্যারেজে তিন সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ার কারণে লালমনিরহাটে আবারও বন্যার আশঙ্কা।

পানি বৃদ্ধি হওয়ায় তিস্তাপাড়ে নিম্নঅঞ্চলের বিভিন্নস্থানে ইতিমধ্যে পানি প্রবেশ করতে শুরু করেছে। তবে কোন ঘরবাড়ি এখনো তলিয়ে না গেলেও আশঙ্কা রয়েছে সন্ধ্যার পরে পানি ওঠার। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, লালমনিরহাটের হাতির পাণ্ডা কালীগঞ্জ মাটি এবং লালমনিরহাট সদরের কয়েকটি অঞ্চল তলিয়ে যাওয়া সম্ভাবনা রয়েছে বলে।

ভারতের উজান থেকে পানি নেমে আসায় তিস্তার পানি বৃদ্ধি পাচ্ছে। শুধু তিস্তা না ধরলা সহ কয়েকটি নদ নদীর পানিও ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে।

লালমনিরহাট সদর উপজেলার খনিয়া গাছ ইউনিয়নের চেয়ারম্যান খায়রুজ্জামান বাদল জানান, গত কয়েকদিনে তিস্তা নদীর পানি কম থাকলো শুক্রবার (২৫ আগস্ট) সকাল থেকে পানি বৃদ্ধি পাচ্ছে। যা ইতিমধ্যে প্রবেশ করতে শুরু করেছে নিম্ন অঞ্চলগুলোতে।

মহিষ খোঁচা ইউপি চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন সরকার জানান, গত কয়েকদিন আগে বন্যা শেষ হতে না হতে আবারও পানি বাড়ার আশঙ্কায় লোকজন মাঝে আতঙ্ক বিরাজ করছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানিয়েছে, সন্ধ্যা পর্যন্ত পানি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহ জানান, পানি বৃদ্ধি পর্যবেক্ষণ করা হচ্ছে। এছাড়া পর্যাপ্ত পরিমাণে ত্রাণ রয়েছে যা প্রয়োজন হলে বিতরণ করা হবে।

কিউএনবি/নাহিদা /২৫.০৮.২০২৩/রাত ৮.৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit