শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

ফুলবাড়ীতে কৃষি বিভাগের তত্ত্বাবধানে ১শত ৫০বিঘা জমিতে পেঁয়াজ চাষ

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ২২৬ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি :দিনাজপুরে ফুলবাড়ীতে সরকারি প্রণোদনা ও উপজেলা কৃষি অফিসের তত্ত্বাবধানে ১৫০ বিঘা জমিতে পেঁয়াজ চাষ শুরু করেছেন ১৫০ জন কৃষক। পেঁয়াজ আমাদের দৈনন্দন জীবনে খাবার তৈরিতে গুরুত্বপূর্ণ একটি উপাদান।আর সেই পেঁয়াজের দাম যদি হয় আকাশ ছোঁয়া সেক্ষেত্রে বিপাকে পড়ে যায় নিম্ন আয়ের মানুষেরা।দেশে পেঁয়াজের ঘাটতি থাকায় এবছর পেঁয়াজের দাম ছুয়েছে ২শত ৫০থেকে ৩শত টাকায়।যা নিম্ন আয়ের মানুষের ক্রয় ক্ষমতার বাইরে ছিল। সরকার কৃষি ক্ষাতে ব্যাপক গুরুত্ব দিয়েছেন।যাতে করে পেঁয়াজ চাষের উপর ঝুকে পড়ে কৃষকরা।তারই ধারাবাহিকতায় অত্র উপজেলার পৌরসভার সহ বিভিন্ন ইউনিয়নে ১৫০ জন কৃষক ১৫০ বিঘা জমিতে পেঁয়াজের চাষ শুরু করেছেন। সম্পূর্ণভাবে সরকারি প্রনোদনায় ও কৃষি অফিসের তত্ত্বাবধানে এই পিয়াজ চাষ হচ্ছে।

পিয়াজ চাষের বিষয়ে কথা হয় ফুলবাড়ী পৌর এলাকার চকচকা গ্রামের কৃষক মমিনুল ইসলামের সঙ্গে।তিনি জানান, কৃষি অফিস থেকে ৩৩ শতক জায়গায় পেঁয়াজ চাষের জন্য বীজ,সার,বালাইনাশক, পলিথিন,নায়লনের সুতলি এবং চাষাবাদের খরচ বাবদ বিকাশের মাধ্যমে ২৮০০ টাকা পেয়েছি।কৃষি অফিসের লোকজন সবসময় খোঁজখবর নেন।আশা করি পেয়াজ চাষ করে লাভের মুখ দেখবো। একইভাবে দক্ষিণ কৃষ্ণপুর এলাকার কৃষক আলমগীর হোসেন জানালেন,আমার শুধু জমি বাকি সব কিছু কৃষি অফিস থেকে পেয়েছি। বীজ,সার,বালাইনাশক,পলিথিন, নায়লনের সুতলি এবং চাষাবাদের খরচ বাবদ বিকাশের মাধ্যমে ২৮০০ টাকা। আমি সরকারের দেয়া সহযোগিতায় পেঁয়াজ চাষ করে আশা করি লাভবান হবো।এ বিষয়ে ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার জানান, ফুলবাড়ী উপজেলার ১৫০ জন কৃষককে পেঁয়াজ চাষের জন্য সরকারি প্রণোদনা দেয়া হয়েছে। ১৫০ বিঘা জমিতে পেঁয়াজ চাষ শুরু করেছে কৃষকরা।

বীজ তৈরির কাজ শেষ করে এখন জমিতে পেঁয়াজ রোপন এর কাজ চলছে। আমাদের মাঠ পর্যায়ের কর্মীরা সব সময় কৃষকদের পাশে রয়েছেন এবং পেঁয়াজ চাষের তদারকি করছেন।জেলা থেকে উদ্বোধন কর্মকর্তারাও স্বশরীরে এসে কৃষকদের জমিতে গিয়ে পরামর্শ দিয়েছেন।আমরা সব সময় কৃষকদের পাশে থেকে পরামর্শ দিয়ে যাচ্ছি। আশা করি এবছর ফলন বেশ ভালো হবে।এবছর ১৫০ বিঘা জমিতে আনুমানিক ৩ শত টন পেঁয়াজ উৎপাদন হবে বলে আশা করছি। তিনি আরো জানান,ফুলবাড়ীর পৌরসভা ও সাতটি ইউনিয়নের প্রকৃত কৃষকদের বাছাই করে পেঁয়াজ চাষের এই প্রনোদনা দেয়া হয়েছে।

কিউএনবি/অনিমা/২৩ অগাস্ট ২০২৩,/দুপুর ২:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit