সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিম অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি চলছে : ইসি ২৭ হাজার আলোকবর্ষ দূরে নাসার ক্যামেরায় তারার অপরূপ দৃশ্য হারারে টেস্টের প্রথম দিনে ব‍্যাটে-বলে পিছিয়ে বাংলাদেশ সড়ক-রেলখাতে ব্যাপক বরাদ্দ, বাস্তবায়ন হচ্ছে নতুন পরিকল্পনা: প্রতিমন্ত্রী গাইবান্ধায় রামমূর্তি নির্মান বন্ধ ও অপসারণের দাবিতে নওগাঁয় প্রতিবাদ সমাবেশ ‎লালমনিরহাটের মিশনমোড়ে ‘কনফিডেন্স ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার’-এর জমকালো উদ্বোধন রোনালদো সম্পর্কে এমনটি বলা ‘ছেলেমানুষি’ হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট ৭১২ ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়তে পূবালী ব্যাংক পিএলসি রাণীশংকৈল উপশাখা, ঠাকুরগাঁও এর উদ্যোগে ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইন বুথ উদ্বোধন

বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের মতামত প্রসঙ্গে যা বললেন কাদের

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ১০৪ Time View

ডেস্ক নিউজ : রোববার (২০ আগস্ট) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ভৌগলিক কারণেই এই অঞ্চলের রাজনীতি ও নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র, ভারত ও চীনের আগ্রহ রয়েছে। বিশ্বের অনেক দেশেই নির্বাচন হচ্ছে। এসব নিয়ে কারও কোনো কথা নেই, আগ্রহ নেই। বাংলাদেশ নিয়ে এত মাথাব্যথা কেন?

তিনি বলেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারত তাদের মতামত জানিয়েছে। কিন্তু তারা নির্বাচন নিয়ে, তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে বাংলাদেশকে কিছু বলেনি। এমনকি যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নও তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কিছু বলেনি। সেখানে বিএনপি তাদের দাবির কথা বলছে।
 
নির্বাচন কমিশন, সরকারের পদত্যাগ, প্রধানমন্ত্রীর পদত্যাগ এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে যুক্তরাষ্ট্রের মনোভাব জানতে চাইলেও তারা এ বিষয়ে কিছুই বলেননি, যোগ করেন কাদের। উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধনের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই জানিয়ে সেতুমন্ত্রী বলেন, যে কাজের যে অংশ নির্মাণ সম্পন্ন হয়েছে সেটি জনস্বার্থে খুলে দেয়া হচ্ছে। ওবায়দুল কাদের আরও বলেন, রাজনীতিতে কোনো চ্যালেঞ্জই অতিক্রম করা যাবে না, এমন নয়। সব চ্যালেঞ্জিং অতিক্রম যোগ্য। বর্তমানে নির্বাচন কমিশন স্বাধীন। নির্বাচন হতে অসুবিধা কোথায়?

 

 

কিউএনবি/আয়শা/২০ অগাস্ট ২০২৩,/বিকাল ৫:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit