শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম
ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইটের টিকিট বিক্রি শুরু বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোনো ছবি দেশের ১৯ জেলায় রাতের মধ্যে ঝড়ের শঙ্কা ব্রাজিল সাপোর্টাররা হতাশ, আর্জেটিনারা বিশ্বকাপের স্বপ্ন দেখছে: ক্রীড়া প্রতিমন্ত্রী প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ হচ্ছে না উত্তাল বেলুচিস্তান, চারদিনে পুলিশ-সেনাসহ নিহত ৯৬ বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী রাঙামাটিতে ৯৮ স্থানে পাহাড় ধস, রাঙামাটি-খাগড়াছড়ি যোগাযোগ বিচ্ছিন্ন যে আইনে আ.লীগের বিচার, হতে পারে নিষিদ্ধ আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

জেফারের সঙ্গে প্রেমের সম্পর্কেই কি ঘর ভেঙেছিল রাফসানের, ফের সেই গুঞ্জন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৫৮ Time View
বিনোদন ডেক্স : জনপ্রিয় অনুষ্ঠান সঞ্চালক রাফসান সাবাব এর সুখের সংসার হঠাৎ ভেঙে যায়। ২০২৩ সালের ৯ নভেম্বর তিনি নিজেই ফেসবুকে জানান, চিকিৎসক স্ত্রী সানিয়া এশার সঙ্গে তার ৩ বছরের সম্পর্কের ইতি টেনেছেন। তবে এশা তখন জানিয়েছিলেন, তিনি বিচ্ছেদ চাননি।

সেই সময় থেকেই গুঞ্জন ছড়ায় যে সংগীতশিল্পী জেফার রহমান এর সঙ্গে রাফসানের সম্পর্কই সংসার ভাঙার কারণ। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে হইচই ও নানা বিশ্লেষণ হয়। রাফসান ও জেফার দুজনই তখন মুখে কুলুপ এঁটেছিলেন।

কিছুদিন পর দুজনকে একসঙ্গে দেখা যায় দেশে-বিদেশে। গত বছরের মাঝামাঝিতে তাদেরকে থাইল্যান্ডে দেখা যায়। ব্যাংককের সিয়াম প্যারাগন শপিংমলে পেরি পেরি ফুডশপে তাদের ছবি ভাইরাল হয়। এক সাক্ষাৎকারে জেফার বলেন, ‘আমাদের নিয়ে যে গুঞ্জন চলছে, তাতে আমি কিছু বলব না। মানুষ আমার ব্যক্তিগত জীবন, বিয়ে ও সম্পর্ক নিয়ে যা ইচ্ছা ভাবুক।’

অবশেষে অনুরাগীদের রসিকতা ও প্রার্থনার মাঝে দীর্ঘ গুঞ্জন সত্যি হতে চলেছে। জেফারের সঙ্গে প্রেমের জন্যই রাফসানের সংসার ভেঙেছে সেই সত্যতা না মিললেও জেফার ও রাফসান যে প্রেমে মজেছিলেন তার প্রমাণ মিলল দুজনের বিয়ের সিদ্ধান্তে। জানা গেছে, বুধবার (১৪ জানুয়ারি) রাফসান ও জেফার ঢাকার আমিনবাজারের একটি অবকাশযাপন কেন্দ্রে বিয়ে করছেন। দুপক্ষের ঘনিষ্ঠ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

তবে সাবেক স্ত্রী সানিয়া এশা এখনও নতুন বিয়ের বিষয়ে কোনো মন্তব্য করেননি। সোশ্যাল মিডিয়ায় পুরনো বিতর্ক আবারও উঠে এসেছে। অনেকেই জেফারের সঙ্গে সম্পর্ককেই রাফসানের সংসার ভাঙার কারণ হিসেবে দেখছেন। তবে সব বিতর্ক এড়িয়ে এবারও চুপ আছেন নতুন জীবন শুরু করতে যাওয়া রাফসান ও জেফার।

 

 

 

কিউএনবি/মহন/১৪ জানুয়ারি ২০২৬, /বিকাল ৩:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit