রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ভূখণ্ড ব্যবহার করতে দিলেই আক্রমণ, প্রতিবেশীদের হুঁশিয়ারি ইরানের ইসরায়েলি বাহিনীর অভিযান নস্যাৎ করার দাবি হিজবুল্লাহর নেতানিয়াহুর সঙ্গে আমিরাতের প্রেসিডেন্টের বিরল ফোনালাপ বাউবির বিএমএড ২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন চাপিয়ে দেওয়া যুদ্ধের মুখে আজকের মুসলিম বিশ্ব: মামুনুল হক পরকীয়া দ্বন্দ্বের জেরে বৃদ্ধকে কিলঘুষির ভিডিও ভাইরাল, থানায় মামলা ইরানে হামলা করে অস্ত্র সংকটে যুক্তরাষ্ট্র, চিন্তায় মিত্ররা সাইপ্রাসে এফ-১৬ বিমান মোতায়েনের সিদ্ধান্ত তুরস্কের গ্যাসের দাম বৃদ্ধি; হাতা-কড়াই-খুন্তি নিয়ে প্রতিবাদের ডাক মমতার নওগাঁয় মানাপের উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ

তা হলে কি অবসান হচ্ছে ভারত-পাকিস্তানের দ্বন্দ্ব?

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ১০০ Time View

স্পোর্টস ডেস্ক : ভারত-পাকিস্তানের রাজনৈতিক দ্বন্দ্ব প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনে। ক্রিকেট-ফুটবল-হকি কিংবা যে কোনো খেলাই চরম উত্তেজনা তৈরি হয়। তবে এই দ্বন্দ্ব সবচেয়ে বেশি লক্ষ্য করা যায় ক্রিকেটে। 

রাষ্ট্রীয় দ্বন্দ্বের কারণে দুই দেশের মধ্যকার সিরিজ বন্ধ আছে প্রায় এক যুগ ধরে। ফলে ক্রিকেটের চিরপ্রতিদ্বন্দ্বী দেশ দুটির লড়াই খুব একটা দেখার সুযোগ হয় না ক্রিকেটভক্তদের। তাদের দ্বৈরথ দেখার জন্য কেবল আইসিসি কিংবা এসিসির ইভেন্টের দিকে তাকিয়ে থাকতে হয় দর্শকদের।

আসন্ন এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। অথচ ভারতের বাধার কারণে শ্রীলংকার সঙ্গে যৌথভাবে টুর্নামেন্টটি আয়োজন করতে হচ্ছে পাকিস্তানকে। নিরাপত্তার অজুহাতে পাকিস্তান সফর করবে না টিম ইন্ডিয়া। তাই শ্রীলংকাকে ভেন্যু হিসেবে বেছে নিতে হয়েছে পাকিস্তানকে।

 

আগামী ৩০ আগস্ট পাকিস্তানের মুলতানে পাকিস্তান-নেপালের ম্যাচ দিয়ে পর্দা উঠবে এশিয়া কাপের। তবে ফাইনাল অনুষ্ঠিত হবে শ্রীলংকায়। এদিকে উদ্বোধনী অনুষ্ঠানে ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সচিব এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি জয় শাহকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

মুলতানের ওই ম্যাচে অবশ্য জয় শাহ ছাড়াও পিসিবির পক্ষ থেকে আমন্ত্রণ পেয়েছে এসিসির সঙ্গে যুক্ত অন্যান্য ক্রিকেট বোর্ডের প্রধানরা। ভারত-পাকিস্তানের ক্রিকেটীয় সম্পর্ক উন্নয়নে উদ্বোধনী অনুষ্ঠানে জয় শাহকে মূলত আমন্ত্রণ জানায় পিসিবি।

পিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র প্রকাশ করেছে যে, শাহকে আমন্ত্রণ জানানোর কারণ দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কের উন্নতি করা। তাদের প্রত্যাশার পিসিবির আমন্ত্রণে সাড়া দেবেন তিনি। 

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

কিউএনবি/অনিমা/১৯ অগাস্ট ২০২৩,/দুপুর ২:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit