বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

৫ম বারের মতো শ্রেষ্ঠ থানার খেতাব পেলো রাঙামাটির কোতয়ালী থানা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ২৫৪ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : পার্বত্য জেলা রাঙামাটিতে চলতি বছরে ৫ম বারের মতো শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়েছে রাঙামাটি কোতয়ালী থানা। বৃহস্পতিবার রাঙামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় চলতি বছরের জুলাই মাসে ওয়ারেন্ট নিষ্পত্তির জন্য রাঙামাটি কোতয়ালী থানাকে জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত ঘোষণা করেছেন রাঙামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ,বিপিএম(বার)। উক্ত সভায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ আরিফুল আমিন, শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার কাপ্তাই থানার এসআই (নিরস্ত্র) মো: ইমাম উদ্দিন, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার কোতয়ালী থানার এএসআই (নিরস্ত্র) মো: ফিরোজ আলমের হাতে নগদ অর্থ পুরস্কার তুলে দেন পুলিশ সুপার।এসময় অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মারুফ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শাহ এমরান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শাহনেওয়াজ রাজু, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহিদুল ইসলামসহ সিনিয়র পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

জানাগেছে, কোতয়ালী থানা কর্তৃপক্ষ তার অধীন রাঙামাটি সদর এলাকার অপরাধ দমন ও নিয়ন্ত্রণসহ সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, রাঙামাটিতে আগত পর্যটকদের নিরাপত্তা বিধান নিশ্চিত করাসহ বিট পুলিশিং কার্যক্রম জোরদার, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি সহ চেকপোস্ট জোরদার করায় গত জুলাই মাসের অভিন্ন মানদন্ডের আলোকে রাঙামাটি জেলার মধ্যে শ্রেষ্ঠ থানা হিসেবে কোতয়ালী থানাকে নির্বাচিত করা হয়। এনিয়ে পঞ্চমবারের মতো রাঙামাটি জেলায় কোতয়ালী থানা শ্রেষ্ঠ থানার খেতাব অর্জন করলো।এরআগে সকালে রাঙামাটি পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেছেন পুলিশ সুপার জনাব মীর আবু তৌহিদ, বিপিএম (বার)।সভায় পুলিশ সুপার জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অস্ত্র ও মাদক উদ্ধার, ট্রাফিক ব্যবস্থাপনা, সাইবার ক্রাইম, গ্রেফতারী পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি, জেলার গোয়েন্দা কার্যক্রম জোরদারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার।

কিউএনবি/অনিমা/১৮ অগাস্ট ২০২৩,/রাত ১১:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit