শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

বয়স হলেও শরীর ও মন সুস্থ রাখুন পাঁচ উপায়ে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ১৩৭ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : চাকরি থেকে অবসর নিলে বা বয়স হলেই মনে হয় একগাদা রোগ চারদিক থেকে চেপে ধরবে। এমন ধারণা অনেকেরই থাকে। কর্মজীবনের দীর্ঘ ২০-৩০ বছর এক রুটিনে থাকার পর হঠাৎ অবসর শরীর এবং মনের উপর চাপ ফেলে। সকলে সেই চাপ সামলে উঠতে পারেন না। দিনে দিনে শরীর খারাপ বাড়তে থাকে। পরিস্থিতি জটিল হলে চিকিৎসক এবং ওষুধ ছাড়া এক পা ফেলার উপায় থাকে না।

তবে মনোবিদেরা বলছেন, বয়স ষাটের কাছাকাছি পৌঁছানোর আগে থেকেই যদি প্রতিদিনের রুটিনে একটু একটু করে কিছু কাজ বা অভ্যাস যোগ করা হয়, তা হলে অনেকটাই সুস্থ ও সাবলীল জীবন পাওয়া সম্ভব। এসব অভ্যাসে বয়স বাড়লেও শরীর এবং মনের উপর তার কোনও প্রভাব পড়বে না।

১) নিয়মিত ব্যায়াম করা

রোজ অন্ততপক্ষে আধাঘণ্টা শরীরচর্চা বা ব্যায়াম করলেই অনেক রোগ নিয়ন্ত্রণে থাকে। একটি গবেষণায় দেখা গিয়েছে, টানা ছয় মাস শরীরচর্চা করলে ক্যান্সারের মত জটিল রোগও প্রতিরোধ করা যায়। এ ছাড়া নিয়মিত শরীরচর্চার অভ্যাস বয়স্ক জীবনে হার্ট ভালো রাখার পাশাপাশি হাড়ের অনেক রোগকে বাসা বাঁধতে দেয় না।

২) প্রতিদিন বাদাম খাওয়া

গবেষণায় দেখা গিয়েছে, প্রতি দিন এক মুঠো করে বাদাম খেলে অকালমৃত্যুর আশঙ্কা অনেকটাই কমিয়ে ফেলা যায়। বাদামের মধ্যে রয়েছে প্রোটিন, ফাইবার, ভিটামিন ই, কে, ম্যাগনেশিয়াম, কপারের মতো বেশ কিছু স্বাস্থ্যকর উপাদান। এসব উপাদান হৃদরোগের ঝুঁকি কমানোর পাশাপাশি বয়সের সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে যাওয়া রোগগুলিকে বশে রাখতে সাহায্য করে।

৩) ঘুমানোর আগে আগে বই পড়া

ফোনের স্ক্রিন চোখ থেকে সরিয়ে প্রতি দিন অন্তত একটি পাতা করে বই পড়ার চেষ্টা করুন। বয়স বাড়লে মানুষের ধৈর্য কমে আসে, মনোযোগের অভাবও হয়। স্মৃতিশক্তি কমতে শুরু করে। ২০১৬ সালের একটি গবেষণা বলছে, বয়সের সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকা এই সমস্যাগুলি নিয়ন্ত্রণ করতে পারে বই পড়ার অভ্যাস।

৪) বাগান চর্চা করা

মন ও শরীর ভালো রাখতে বাগান বা গাছের বিকল্প নেই। এইজন্য অনেকেই দীর্ঘ কর্মজীবন থেকে অবসরের পর বাগানচর্চা করে থাকেন। মনোবিদেরাও বলছেন, মন ভাল রাখতে একটা বয়স পর সবুজের সঙ্গে সময় কাটানো ভীষণ ভাবে কার্যকরী। অস্ট্রেলিয়ার একদল গবেষক বলছেন, অবসরের পর দিনে অন্তত এক ঘণ্টা গাছের সঙ্গে কাটালে বা বাগানে কাটালে বয়সজনিত অনেক রোগই ঠেকিয়ে রাখা যায়।

৫) বন্ধুর সঙ্গে কথা বলা

সারা দিনে অন্তত মিনিট দশেক এমন কোনও এক জনের সঙ্গে কথা বলার অভ্যাস করুন, যার সঙ্গে চট করে দেখা হয় না। গবেষণা বলছে, পরিবার-পরিজনের বাইরে সুস্থ আলোচনা আসলে বেঁচে থাকার রসদ জোগাতে সাহায্য করে।

 

 

কিউএনবি/আয়শা/১৮ অগাস্ট ২০২৩,/দুপুর ১২:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit