শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম
ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের ইসরাইলকে পশ্চিম তীর ছাড়তে বলল জাতিসংঘ

চৌগাছায় শোক দিবসে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প

এম এ রহিম চৌগাছা (যশোর) প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ১৭৯ Time View

 এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় জাতীয় শোক দিবস পালন উপলক্ষে আন্দুলিয়া বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এ মেডিকেল ক্যাম্প করা হয়। ১৫ আগস্ট মঙ্গলবার সকালে উপজেলার আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এ মেডিকেল ক্যাম্প করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, দিনব্যাপী রোগীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়েছে। এতে সীমান্তবর্তী দৌলতপুর, কুলিয়া, আন্দুলিয়া ও রামকৃষ্ণপুর এলাকা থেকে তিনশতাধিক রোগী এ সেবা গ্রহণ করেন। সেবা নিতে আসা সকল রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ দেওয়া হয়। এ দিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ফ্রি এ মেডিকেল ক্যা¤েপ অসহায় ও দরিদ্র রোগীদের সেবা দেওয়া হয়।

ফ্রি এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন যশোর অঞ্চলের বিজিবির এ ডি মাছুদ। মেডিকেল ক্যা¤েপর সকল কার্যক্রমে সীমান্তবর্তী অঞ্চলের অন্যান্য কর্মকর্তারা সার্বিক সহযোগীতা করেন। দিনব্যাপী রোগী দেখেছে যশোর সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. অনুপম দাস ও ডা. রুমানা আক্তার। এ সময় বিজিবির চৌগাছা সীমান্তবর্তী অঞ্চলের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

আন্দুলিয়া বিজিবির কো¤পানী কমান্ডার সুবেদার নিশিত চন্দ্র জানান, দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যা¤েপ তিনশতাধিক অসহায় দরিদ্র রোগীদের সেবা প্রদান করা হয়েছে। এখানে আসা সকল রোগীদের ঔষধ বিনামূল্যে প্রদান করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৫ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৬:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit