বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

রাঙামাটিতে ছাদ থেকে পড়ে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু 

আলমগীর মানিক,রাঙামাটি জেলা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ১৬৬ Time View
আলমগীর মানিক,রাঙামাটি : ছাদ হতে পড়ে চিকিৎসাধীন অবস্থায় রাঙামাটির  কাপ্তাই আল -আমিন নূরিয়া দাখিল মাদরাসা ও শিশু সনদ এতিমখানার শিক্ষার্থীর  মৃত্যু হয়েছে । সোমবার (১৩ আগস্ট) দিবাগত রাতে ১ টার দিকে  চট্রগ্রাম মেডিকেল কলেজ  হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় ঐ মাদ্রাসার চতুর্থ শ্রেণীর  শিক্ষার্থী মো.সুলতান মাহামুদ(১২) মারা যান।সেই  মাদরাসার আবাসিকে থেকে লেখাপড়া করতো বলে শিক্ষকরা জানান । কাপ্তাই আল-আমিন দাখিল মাদরাসা পরিচালনা  কমিটির সভাপতি কাজী শামসুল ইসলাম আজমীর ও শিক্ষার্থীরা বলেন, গত রবিবার বিকেল ৫ টায় নিহত শিক্ষার্থী বন্ধুদের নিয়ে মাদরাসা ভবনের ছাদে উঠে খেলা করার সময় হঠ্যাৎ পা-পিছলে নিচে পড়ে যায়। এতে তার   মাথায় ও হাতে গুরুত্বর আঘাত  হয়।

পরে শিক্ষক ও শিক্ষার্থীরা  প্রথমে  স্থানীয় কাপ্তাই  নতুনবাজার ফার্মেসী নিয়ে গেলে আঘাত গুরুতর হওয়ায়  রাতে চট্রগ্রাম মেডিকেল হাসপালে ভর্তি করালে সেখানে চিকিৎসাধীন অবস্থায়  সে মারা যায়।৪নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ বলেন, অসাবধানতা বশত ছাদে উঠে খেলা করার সময় ছাদ হতে পড়ে এই দুর্ঘটনা ঘটে । কাপ্তাই থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন  ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ ব্যাপারে মামলা হবে এবং তদন্ত হবে।নিহত শিক্ষার্থীর পিতা রফিক উদ্দিন চট্রগ্রাম মহানগর এর অক্সিজেন ব্যাপারী পাড়া, মুন্নি কমিশনারের বাড়ীতে বসবাস করে। সেখানে সোমবার তার দাফন সম্পন্ন হয়।

কিউএনবি/অনিমা/১৪ অগাস্ট ২০২৩,/বিকাল ৫:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit