শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন

মানবাধিকার গোল্ডেন পিচ এ্যাওয়ার্ড পেলেন, কসবা গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ জাকির হোসেন

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ৩০৩ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : সমাজসেবায় সফল ইউপি সদস্য হিসেবে বিশেষ অবদানের জন্য মানবাধিকার গোল্ডেন পিচ অ্যাওয়ার্ড ২০২৩ পেলেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার মোঃ জাকির হোসেন। শনিবার বিকেলে ঢাকার পল্টন লাইন পল্টন টাওয়ারের চতুর্থ তলায় ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস আয়োজিত আদর্শ জাতি গঠন ও মানবাধিকার রক্ষায় শিক্ষাবিদ ও জনপ্রতিনিধিদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা, গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠানে তাকে এই এ্যাওয়ার্ড প্রদান করা হয়। কবি ও উপস্থাপক টি-মনি খানের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সংগঠনের উপদেষ্টা এম গফুর উদ্দিন চৌধুরী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক উপমন্ত্রী ১৪ দলে কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা মোঃ সাদেক সিদ্দিকী, অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আমসা আমিন। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথিগণ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। 
জানাগেছে, মোঃ জাকির হোসেন মেম্বার, পরপর টানা তিন বারের মতো গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার নির্বাচিত হয়ে জন সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। তার সময়কালে ইউনিয়নের ১নং ওয়ার্ডে রাস্তাঘাট, সামাজিক উন্নয়ন ও অবকাঠামো গত ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। সমাজসেবার অবদানের স্বীকৃতি স্বরূপ জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস আয়োজিত মানবাধিকার গোল্ডেন পিচ এ্যাওয়ার্ড তাকে প্রদান করায় কতৃপক্ষের নিকট কৃতজ্ঞতা জানান তিনি তিনি। এসময় তাকে উত্তরীয় পরিয়ে দেওয়া হয়, এছাড়াও স্বীকৃতি স্বরূপ তাকে সার্টিফিকেট প্রদান করা হয়। পরে তার হাতে মানবাধিকার গোল্ডেন পিচ এ্যাওয়ার্ড ২০২৩ তুলে দেন উপস্থিত অতিথিরা।
এসময় তার সাথে এলাকার বেশ কয়েকজন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাগেছে এর আগেও তিনি সমাজসেবায় বিশেষ অবদানের জন্য ড. মোঃ শহিদুল্লাহ গোল্ডেন পিচ এ্যাওয়ার্ড লাভ করেন। এসময় জাকির হোসেন মেম্বার বলেন, জনগন আমাকে যদি ভালোবাসে ভবিষ্যতে ও তাদের পাশে থেকে সর্বদা এলাকার মানুষের সেবা করতে চাই। 

কিউএনবি/অনিমা/১৪ অগাস্ট ২০২৩,/দুপুর ২:০৬

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit