রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ভূখণ্ড ব্যবহার করতে দিলেই আক্রমণ, প্রতিবেশীদের হুঁশিয়ারি ইরানের ইসরায়েলি বাহিনীর অভিযান নস্যাৎ করার দাবি হিজবুল্লাহর নেতানিয়াহুর সঙ্গে আমিরাতের প্রেসিডেন্টের বিরল ফোনালাপ বাউবির বিএমএড ২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন চাপিয়ে দেওয়া যুদ্ধের মুখে আজকের মুসলিম বিশ্ব: মামুনুল হক পরকীয়া দ্বন্দ্বের জেরে বৃদ্ধকে কিলঘুষির ভিডিও ভাইরাল, থানায় মামলা ইরানে হামলা করে অস্ত্র সংকটে যুক্তরাষ্ট্র, চিন্তায় মিত্ররা সাইপ্রাসে এফ-১৬ বিমান মোতায়েনের সিদ্ধান্ত তুরস্কের গ্যাসের দাম বৃদ্ধি; হাতা-কড়াই-খুন্তি নিয়ে প্রতিবাদের ডাক মমতার নওগাঁয় মানাপের উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ

বাংলাদেশ চীনের খপ্পড়ে পড়েছে কিনা, জানতে চেয়েছেন কংগ্রেস সদস্যরা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ১১৯ Time View

স্পোর্টস ডেস্ক : ভূরাজনৈতিক জটিলতায় বাংলাদেশ চীনের খপ্পড়ে পড়েছে কিনা তা পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের কাছে জানতে চেয়েছেন ঢাকা সফররত মার্কিন কংগ্রেসের দুই সদস্য। প্রথমবারের মত বাংলাদেশ সফরে আসা মার্কিন কংগ্রেসের সদস্য রিচার্ড ম্যাকরমিক ও এড কেইস রোববার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী।

বৈঠকে কী নিয়ে কথা হয়েছে-এমন প্রশ্নে মোমেন বলেন, বাংলাদেশ সফররত মার্কিন কংগ্রেসের দুই সদস্য জাতীয় নির্বাচন নিয়ে সরকারের পরিকল্পনা জানতে চেয়েছেন। নির্বাচনের বিষয়ে প্রধান দুই রাজনৈতিক দলের সমঝোতার পথ আছে কি না সেটাও জানতে চেয়েছেন তারা। মার্কিন কংগ্রেসের সদস্যদের সঙ্গে মধ্যাহ্নভোজ সারেন পররাষ্ট্রমন্ত্রী। এরপর দুই কংগ্রেস সদস্য আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির (জাপা) নেতাদের সঙ্গে চা চক্রে মিলিত হন। রোববার বিকালে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বাসায় এই বৈঠক শুরু হয়।

তাদের সঙ্গে বৈঠকে আছেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আওয়ামী লীগের সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলি, নাহিম রাজ্জাক, মেজর রানা এবং জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা ও জাতীয় সাংস্কৃতিক পার্টির সভাপতি মিসেস শেরিফা কাদের। বিকাল সাড়ে ৪টায় নেতারা পিটার হাসের বাসায় প্রবেশ করেন।

 

 

কিউএনবি/আয়শা/১৩ অগাস্ট ২০২৩,/বিকাল ৫:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit