সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড গড়লেন কাভান সুলিভান বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

৪৮তম বিসিএস স্থগিত প্রার্থীদের বিএমডিসি সনদ দাখিলের সময়সীমা ৩১ মার্চ

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৫৪ Time View

ডেস্ক নিউজ : ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা–২০২৫ এ মনোনয়ন স্থগিত থাকা প্রার্থীদের বিএমডিসি সনদ দাখিলের জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

কমিশনের নির্দেশনা অনুযায়ী, এসব প্রার্থীকে আগামী ৩১ মার্চের মধ্যে নির্ধারিত গুগল ফরম পূরণ করে বিএমডিসির সনদ সংক্রান্ত তথ্য জমা দিতে হবে। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না বলেও জানিয়েছে পিএসসি।
সম্প্রতি পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থগিত মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের বিএমডিসি সনদ দাখিলের জন্য আগামী ৫ মার্চ থেকে ৩১ মার্চের মধ্যে নির্ধারিত গুগল ফরম (https://forms.gl/bneGrkeCets3DLn97) অবশ্যই পূরণ করতে হবে।

পিএসসি জানায়, যেসব প্রার্থী ইতোমধ্যে বিএমডিসি সনদের হার্ডকপি কমিশনে জমা দিয়েছেন, তাদেরও বাধ্যতামূলকভাবে ওই গুগল ফরম পূরণ করতে হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ৩১ মার্চের পর স্থগিত মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের কোনো আবেদন গ্রহণ করা হবে না।

 

কিউএনবি/আয়শা/০৭ মার্চ ২০২৬,/সন্ধ্যা ৭:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit