বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
সাগরে লঘুচাপ, সাত জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ

ম্যারাথন শুটআউট জিতে অস্ট্রেলিয়ার ইতিহাস

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ১১৬ Time View

স্পোর্টস ডেস্ক : নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র হওয়ার পর অতিরিক্ত সময়েও স্কোর লাইন বদলাল না। ফলে টাইব্রেকারে গড়াল খেলা। কিন্তু সেখানেও নাটক। ফ্রান্স গোল মিস করে তো অস্ট্রেলিয়াও ব্যর্থ। দুই দল মিলিয়ে ২০ শটের এক ম্যারাথন শুট আউট দেখল বিশ্ব। যেখানে শেষ পর্যন্ত জয়ী দলের নাম স্বাগতিক অস্ট্রেলিয়া।

ব্রিসবেন স্টেডিয়ামে শনিবার অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনাল ম্যাচটি ১২০ মিনিট শেষেও ০-০ সমতায় শেষ হয়। পরে টাইব্রেকারে ৭-৬ ব্যবধানে জিতেছে অস্ট্রেলিয়া। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে পা দিল দলটা। অস্ট্রেলিয়ার গোলরক্ষক ম্যাকেঞ্জি আর্নল্ড নিজে গোল করতে ব্যর্থ হলেও ফ্রান্সের তিন-তিনটি শট রুখেছেন। কার্টনি ভাইন অস্ট্রেলিয়ার দশম শটে গোল করেন। আর এতেই জয় নিশ্চিত হয় দলটির। সেমিফাইনালে অস্ট্রেলিয়া প্রতিপক্ষ হিসেবে পাবে ইংল্যান্ড ও কলম্বিয়ার মধ্যে জয়ী দলকে।

২০১১ সালের আসরে সেমিফাইনাল খেলা ফ্রান্স ম্যাচের প্রথমার্ধ ও অতিরিক্ত সময়ে তুলনামূলক ভালো ফুটবল খেললেও গোল করতে পারেনি। বেশ কয়েকটি সুযোগ তারা হারিয়েছে। অস্ট্রেলিয়ার ফরোয়ার্ড ম্যারি ফাওলারও একাধিক সুযোগ হাতছাড়া করেছেন।

তার একটি দারুণ প্রচেষ্টা প্রতিহত করেন ফ্রান্স ডিফেন্সার এলিসা আলমেইদা। ৫৫তম মিনিটে বদলি হিসেবে খেলতে নেমে স্বাগতিক অধিনায়ক স্যাম কেরও গোলের একটি সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন। তবে ফ্রান্স পুরো ম্যাচে ২১টি শট নিয়েছে প্রতিপক্ষের পোস্টে। অস্ট্রেলিয়া সেখানে ১৫টি শট নিয়েছে। ফ্রান্সের ৫টি শট লক্ষ্যে থাকার বিপরীতে অস্ট্রেলিয়ার ৪টি শট ছিল লক্ষ্যে।

 

 

কিউএনবি/আয়শা/১২ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৭:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit