রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ভূখণ্ড ব্যবহার করতে দিলেই আক্রমণ, প্রতিবেশীদের হুঁশিয়ারি ইরানের ইসরায়েলি বাহিনীর অভিযান নস্যাৎ করার দাবি হিজবুল্লাহর নেতানিয়াহুর সঙ্গে আমিরাতের প্রেসিডেন্টের বিরল ফোনালাপ বাউবির বিএমএড ২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন চাপিয়ে দেওয়া যুদ্ধের মুখে আজকের মুসলিম বিশ্ব: মামুনুল হক পরকীয়া দ্বন্দ্বের জেরে বৃদ্ধকে কিলঘুষির ভিডিও ভাইরাল, থানায় মামলা ইরানে হামলা করে অস্ত্র সংকটে যুক্তরাষ্ট্র, চিন্তায় মিত্ররা সাইপ্রাসে এফ-১৬ বিমান মোতায়েনের সিদ্ধান্ত তুরস্কের গ্যাসের দাম বৃদ্ধি; হাতা-কড়াই-খুন্তি নিয়ে প্রতিবাদের ডাক মমতার নওগাঁয় মানাপের উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ

দেম্বেলে এখন পিএসজির

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ৯২ Time View

স্পোর্টস ডেস্ক : অনেক আলোচনা পর অবশেষে উসমান দেম্বেলের সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতা সারল পিএসজি।২০১৮ সালে ফ্রান্সের বিশ্বকাপজয়ী দলের অন্যতম এই সদস্যকে ৫ বছরের চুক্তিতে দলে ভিড়িয়েছে লিগ ওয়ানের চ্যাম্পিয়নরা। এ জন্য তাদের খরচ হয়েছে ৫ কোটি ইউরো।

নেইমারের বিকল্প হিসেবে ২০১৭ সালে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন দেম্বেলে। বরুশিয়া ডর্টমুন্ড থেকে ১০ কোটি ৫০ লাখ ইউরোতে তাকে দলে ভেড়ায় কাতালান দলটি। তবে সেখানে বেশ সংগ্রাম করতে হয়েছে তাকে। সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনার গয়ে ১৮৫ ম্যাচে ৪০ গোল করেছেন দেম্বেলে।

গত মৌসুমেই ফ্রি এজেন্ট হিসেবে বার্সেলোনা ছাড়তে পেয়েছিলেন দেম্বেলে। কিন্তু শেষ পর্যন্ত ২০২৪ সাল পর্যন্ত ক্লাবটির সঙ্গে ‍চুক্তি নবায়ন করেছিলেন। সেই চুক্তির এক বছর বাকি থাকতেই নতুন পথে পা বাড়ালেন এই উইঙ্গার। পিএসজিতে যোগ দিয়ে দারুণ খুশি দেম্বেলে, ‘আমি পিএসজিতে যোগ দিয়ে খুব খুশি এবং মাঠে নামতে মুখিয়ে আছি। আশাকরি এখানে আমি নিজেকে মেলে ধরতে পারব এবং ক্লাবের সমস্ত সমর্থকদের গর্বিত করতে পারব’। ফ্রান্সের হয়ে এখন পর্যন্ত ৩৭ ম্যাচে চার গোল করেছেন দেম্বেলে।

 

 

কিউএনবি/আয়শা/১২ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit