রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম
‘ধুরন্ধর ২’-এর ট্রেলারে রণবীরের ভয়ংকর রূপ ইরানে মার্কিন স্থলবাহিনী পাঠানোর ইঙ্গিত দিলেন ট্রাম্প, তবে… এক লাখ ৯১ হাজার ৭৮০ কোটি টাকার প্রভিশন ঘাটতি দুর্ঘটনা নাকি আত্মহত্যার চেষ্টা, ভারতীয় ইউটিউবারের ‘শেষ ভিডিও’ খতিয়ে দেখছে পুলিশ মৃত্যুর গুজব উড়িয়ে দিয়ে হায়দার হোসেন বললেন ‘জানিয়ে দিন সুস্থ আছি’ বিপজ্জনক সিদ্ধান্ত, ভয়ংকর বিপদ ডেকে আনছেন ট্রাম্প ‘ধুরন্ধর’ দেখে মুগ্ধ ফিনল্যান্ডের প্রেসিডেন্ট, আছেন সিক্যুয়েলের অপেক্ষায় ট্রাম্পকে ‘নিজের চরকায় তেল দিতে’ বললেন কমল হাসান ইরানের কুদস ফোর্সের প্রধানই মোসাদ এজেন্ট, খামেনি হত্যার সহযোগী? ভালো জীবনের খোঁজে দেশ ছেড়েছেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা

ইলন মাস্কের সঙ্গে ‘খাঁচার লড়াই’ নিয়ে যা বললেন জাকারবার্গ

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ১৯৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : কিন্তু তার পরিকল্পনায় রীতিমতো পানি ঢেলে দিয়েছেন মেটার প্রধান মার্ক জাকারবার্গ। জাকারবার্গ মেটার ব্লগিং সাইট থ্রেডে বলেছেন, আমি এই লড়াইটি খুব পছন্দ করি। ইলন যেদিন আমাকে এই লাড়াই নিয়ে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন, আমি সেদিন থেকেই প্রস্তুত আছি।’

জাকারবার্গ আরও বলেন,  ‘তিনি (ইলন) যদি কখনও লড়াইয়ের তারিখ চান, তাহলে আপনারা আমার কাছে থেকে জানতে পারবেন। ততদিন পর্যন্ত ধরে নিন, তিনি যা বলছেন তার সঙ্গে আমি একমত নই।’এর আগে শুক্রবার (১১ আগস্ট) এক এক্স বার্তায় ইলন মাস্ক বলেন, লড়াইয়ের আয়োজন করব আমি নিজে ও জাকারবার্গ, ইউএফসি নয়।’ তিনি আরও বলেন, লড়াই সরাসরি সম্প্রচার করা হবে তার এক্স ও জাকারবার্গের মেটায়।’ ইলন আরও বলেন, ‘আমি ইতালির প্রধানমন্ত্রী ও সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তারা রাজি হয়েছেন।’
 
এর আগে আরেক পোস্টে লড়াইয়ের প্রস্তুতির অংশ হিসেবে সারা দিন ভারোত্তোলন করছেন বলে জানিয়েছিলেন ইলন মাস্ক। সেই পোস্টে এক নেটিজেনের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা যুদ্ধের সভ্য রূপ। ছেলেরা যুদ্ধ ভালোবাসে।’চলতি বছরের জুনে ইলন মাস্কের এক পোস্টের পর ইলন মাস্ক ও মার্ক জাকারবার্গের লড়াইয়ের প্রসঙ্গ আলোচনায় আসে। প্রথমত এক বার্তায় মাস্ক জানান ‘মি. জাকারবার্গের সঙ্গে কেজ ফাইটের কথা ভাবছি।’
 
এরপর বার্তাটি জাকারবার্গের নজরে এলে তিনি সেটির স্ক্রিনশট নিয়ে নিজের অ্যাকাউন্ট থেকে শেয়ার করে তার ক্যাপশনে লিখেন, ‘আমাকে ঠিকানা দিন।’ পরে ইলন মাস্ক জাকারবার্গের পোস্টের জবাবে লিখেন, ‘ভেগাস অক্টাগন।’
ভেগাস অক্টাগন হলো যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অবস্থিত একটি খাঁচায় ঘেরা জায়গা। যার মেঝেতে একটি নরম মাদুর পাতা। যার ওপর যুক্তরাষ্ট্রের বিখ্যাত কেইজ ফাইট চ্যাম্পিয়নশিপ ‘আল্টিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ’ অনুষ্ঠিত হয়।
 
ইলন মাস্ক বিষয়টি নিয়ে আরও একটি টুইট করেন। সেখানে সদ্য ৫২ বছরে পড়া মাস্ক একটি সিন্ধুঘোটকের ভিডিও শেয়ার করেন। ক্যাপশনে তিনি লিখেন, ‘আমার একটি দারুণ উদ্যোগ হলো সিন্ধুঘোটকের সঙ্গে লড়াই করা। যেখানে আমি কিছুই করি না বরং প্রতিপক্ষের ওপর শুয়ে থাকি কেবল।’
 
ধারণা করা হচ্ছে, ভিডিওটি শেয়ার করার মধ্যদিয়ে মাস্ক মূলত জাকারবার্গকে এই বার্তা দিতে চাইছেন যে, বিষয়টি নিয়ে খুব বেশি গুরুত্ব দেয়ার দরকার নেই। পরে আরও একটি টুইটে মাস্ক বলেন, ‘আমি আমার সন্তানদের খেলার ছলে বাতাসে ছুঁড়ে মারা ছাড়া আর কোনো ধরনের শরীরচর্চা করি না বললেই চলে।’ এরপর বিষয়টি এক্স ও মেটায় বেশ আলোচনার জন্ম দেয়।  

 

 

কিউএনবি/আয়শা/১২ অগাস্ট ২০২৩,/বিকাল ৫:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit