রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ভূখণ্ড ব্যবহার করতে দিলেই আক্রমণ, প্রতিবেশীদের হুঁশিয়ারি ইরানের ইসরায়েলি বাহিনীর অভিযান নস্যাৎ করার দাবি হিজবুল্লাহর নেতানিয়াহুর সঙ্গে আমিরাতের প্রেসিডেন্টের বিরল ফোনালাপ বাউবির বিএমএড ২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন চাপিয়ে দেওয়া যুদ্ধের মুখে আজকের মুসলিম বিশ্ব: মামুনুল হক পরকীয়া দ্বন্দ্বের জেরে বৃদ্ধকে কিলঘুষির ভিডিও ভাইরাল, থানায় মামলা ইরানে হামলা করে অস্ত্র সংকটে যুক্তরাষ্ট্র, চিন্তায় মিত্ররা সাইপ্রাসে এফ-১৬ বিমান মোতায়েনের সিদ্ধান্ত তুরস্কের গ্যাসের দাম বৃদ্ধি; হাতা-কড়াই-খুন্তি নিয়ে প্রতিবাদের ডাক মমতার নওগাঁয় মানাপের উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ

অভিষেকেই হ্যাটট্রিক ব্রাজিলের ফিরমিনোর

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ১৩৩ Time View

স্পোর্টস ডেস্ক : ফিরমিনোর হ্যাটট্রিকে সৌদি প্রো লিগে আল হাজমকে ৩-১ গোলে হারিয়েছে আল আহলি। প্রথমার্ধে দুই গোল করার পর ম্যাচের দ্বিতীয়ার্ধে আরও একটি গোল করেন ফিরমিনো। শুক্রবার (১১ আগস্ট) মধ্যরাতে আল হাজমের মুখোমুখি হয় আল আহলি। প্রিন্স আবদুল্লাহ আল ফয়সাল স্টেডিয়ামে প্রথম মিনিটেই এগিয়ে যায় তারা। আলি মাজরাশির অ্যাসিস্ট থেকে লিডসূচক গোলটি করেন ফিরমিনো।

ম্যাচের বয়স ২ মিনিট হতে না হতে আবার দৃশ্যপটে ফিরমিনো। এবার তাকে অ্যাসিস্ট করেন ম্যানচেস্টার সিটি থেকে এ মৌসুমেই আহলিতে আসা আলজেরিয়ান ফুটবলার রিয়াদ মাহরেজ। তাতে প্রথমার্ধেই ২-০ গোলের লিড নেয় আহলি।
দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার কিছুক্ষণ পর ব্যবধান কমানোর সুযোগ পায় আল হাজম। ভিনিসিউস গোয়েসের দক্ষতায় সেই সুযোগ লুফেও নেয় তারা। ম্যাচের যখন ৭২ মিনিট, তখন হ্যাটট্রিক পূর্ণ করেন ফিরমিনো। তাতেই ৩-১ গোলে জয় নিশ্চিত হয় আল আহলির।

 

 

কিউএনবি/আয়শা/১২ অগাস্ট ২০২৩,/দুপুর ২:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit