রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
ভূখণ্ড ব্যবহার করতে দিলেই আক্রমণ, প্রতিবেশীদের হুঁশিয়ারি ইরানের ইসরায়েলি বাহিনীর অভিযান নস্যাৎ করার দাবি হিজবুল্লাহর নেতানিয়াহুর সঙ্গে আমিরাতের প্রেসিডেন্টের বিরল ফোনালাপ বাউবির বিএমএড ২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন চাপিয়ে দেওয়া যুদ্ধের মুখে আজকের মুসলিম বিশ্ব: মামুনুল হক পরকীয়া দ্বন্দ্বের জেরে বৃদ্ধকে কিলঘুষির ভিডিও ভাইরাল, থানায় মামলা ইরানে হামলা করে অস্ত্র সংকটে যুক্তরাষ্ট্র, চিন্তায় মিত্ররা সাইপ্রাসে এফ-১৬ বিমান মোতায়েনের সিদ্ধান্ত তুরস্কের গ্যাসের দাম বৃদ্ধি; হাতা-কড়াই-খুন্তি নিয়ে প্রতিবাদের ডাক মমতার নওগাঁয় মানাপের উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ

সাকিবের চেয়ে কেউ সিরিয়াস নেই : পাপন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ১০৬ Time View

স্পোর্টস ডেস্ক : খেলাটির  প্রতি সাকিব আল হাসানের আন্তরিকতা জাতীয় দলকে নানাভাবে উপকৃত করবে বলে বিশ্বাস করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।   আসন্ন এশিয়া কাপ এবং বিশ্বকাপের মত দু’টি বড় টুর্নামেন্টের প্রাক্কালে এ কথা বলেন বিসিবি বস।

মাঠের বাইরের বিভিন্ন  বিষয়ে জড়িত থাকায় জাতীয় দলের হয়ে কিছু ম্যাচ মিস করায় সাকিবের সাকিবের প্রতিশ্রুতি  নিয়ে কিছুটা সন্দেহ ছিল পাপনের।   
দেরিতে হলেও, সাকিবের মধ্যে লক্ষণীয় পরিবর্তন দেখেছেন পাপন। যা এই অলরাউন্ডারের উপর বিশ্বাস রাখতে আস্থা পেয়েছেন তিনি।পাপন বলেন, ‘তার সম্ভাবনা  নিয়ে কোন সন্দেহ ছিলো না। গত এক বছরে তার একটা জিনিস আমার খুব ভাল মনে হয়েছে.. ব্যক্তিগতভাবে  সাকিবের  সিরিয়ানেস নিয়ে  নিয়ে আমার সন্দেহ ছিল। সে খেলবে কিনা-আমি ভাবছিলাম। এখন অন্যদের চেয়েও তাকে বেশি সিরিয়াস দেখছি।’

তিনি আরও বলেন, ‘আমরা ধারাবাহিকভাবে ক্রিকেট খেলছি এবং সবগুলোতেই খেলছে সাকিব। কানাডায় গিয়েছিলো, এখন শ্রীলংকায় আছে। বিশে^র সকল ফ্র্যাঞ্চাইজির হয়ে নিজের সেরাটা দিচ্ছে সে। সবসময়ই জিততে চায় সাকিব। এখন বিশ^কাপের অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছে সাকিব। আমার মনে হয়, সে এখন পুরোপুরিভাবে ক্রিকেটে মনোযোগী আছে। এটি আমাদের জন্য অনেক বড় ব্যাপার। তার সামর্থ্য নিয়ে কখনও কোন সন্দেহ নেই।’
ওয়ানডের অধিনায়ক ঘোষণার পর এখন তিন ফরম্যাটেই বাংলাদেশকে নেতৃত্ব দিবেন সাকিব।

কিন্তু পাপন জানান, ক্রিকেটের তিন ফরম্যাটেই সাকিব দলকে নেতৃত্ব দিবে কিনা সেটি জানতে তার সাথে আলোচনা করতে হবে।
পাপন বলেন, ‘আমি গতকাল তার সাথে ফোনে কথা বলেছি কিন্তু দীর্ঘমেয়াদি পরিকল্পনা জানতে তার সাথে আমাদের আর কথা বলা দরকার। এখন লঙ্কান প্রিমিয়ার লিগ নিয়ে ব্যস্ত সে। তাকে আসতে দিন এবং কোন ফরম্যাটে দলকে নেতৃত্ব দিবে সেটি নিয়ে আমরা কথা বলবো। সেটি তিন বা এক বা দুই ফরম্যাটই হোক না কেন।

কিউএনবি/অনিমা/১১ অগাস্ট ২০২৩,/রাত ৮:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit