শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম

নির্বাচনে অনিয়ম, বেলারুশের ১০১ কর্মকর্তাকে ভিসা নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ৯৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জালিয়াতিপূর্ণ প্রেসিডেন্ট নির্বাচনের তৃতীয় বছর পূর্তিতে বেলারুশের কয়েকজন বিচারকসহ অন্তত ১০১ জন সরকারি কর্মকর্তার ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়াও বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সহযোগী পাঁচ ব্যক্তি ও আট ব্যবসাপ্রতিষ্ঠানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি।

বেলারুশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম ক্ষুণ্ন করার জন্য এই ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে গতকাল রাতে নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ত্রুটিপূর্ণ প্রেসিডেন্ট নির্বাচন এবং বেলারুশের জনগণের স্বাধীনতার দাবিতে আলেকজান্ডার লুকাশেঙ্কোর সরকারের ধরপাকড়-দমন-পীড়নের তিন বছর পূর্ণ হচ্ছে। যুক্তরাষ্ট্র বেলারুশের সাহসী জনগণের পাশে দাঁড়ানো অব্যাহত রেখেছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী তার বিবৃতিতে বেলারুশে লুকাশেঙ্কো কর্তৃপক্ষের হাতে বন্দী নোবেলজয়ী আলেস বিলিয়াতস্কি, ভিক্টার বাবরিকা, মারিয়া কালেসনিকাভা, ইহার লোসিক এবং সিয়ারহেই সিখানৌস্কিসহ দেড় হাজার রাজনৈতিক বন্দির অবিলম্বে নিঃশর্ত মুক্তির আহ্বান পুনর্ব্যক্ত করেছেন।

কিউএনবি/অনিমা/১০ অগাস্ট ২০২৩,/রাত ১১:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit