রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

জয়পুরহাটে ২০ বছর পর হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

মিজানুর রহমান মিন্টু ,জয়পুরহাট প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ১৭০ Time View

মিজানুর রহমান মিন্টু ,জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের কালাইয়ে স্ত্রীকে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী অছির উদ্দিনকে ২০ বছর পর গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন  (র‌্যাব) । বৃহস্পতিবার দুপুরে তাকে কালাই উপজেলার মোলামগাড়ী এলাকা থেকে গ্রেফতার  করা হয়।গ্রেফতারকৃত অছির উদ্দিন জেলার কালাই উপজেলার মোলামগাড়ি এলাকার মৃত অফির উদ্দিনের ছেলে।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার রফিকুল ইসলাম জানান, ২০০২ সালের ১৫ ডিসেম্বর সন্ধ্যায় অছির উদ্দিন তার স্ত্রী আঞ্জুকে চাতাল থেকে বানগ্রামে ধর্মীয় সভায় যাওয়ার কথা বলে ডেকে নিয়ে যায়। পরের দিন সকালে মোলামগাড়ি এলাকার একটি ধান ক্ষেতে আঞ্জুর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ১৬ ডিসেম্বর নিহতের চাচা হামিদ আলী বাদী হয়ে কালাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেসময় থেকে অছির পলাতক ছিলেন ।
এদিকে ২০২৩ সালের ৩১ জুলাই  অছির উদ্দিনকে যাবজ্জীবন কারাদÐ ও ১০ হাজার টাকা জরিমানা করেন জয়পুরহাট দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দীন। এরপর আজ বৃহস্পতিবার দুপুরে কালাই উপজেলার মোলামগাড়ী এলাকা তাকে গ্রেফতার  করে র‌্যাব।

কিউএনবি/অনিমা/১০ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৬:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit