রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
‘ধুরন্ধর ২’-এর ট্রেলারে রণবীরের ভয়ংকর রূপ ইরানে মার্কিন স্থলবাহিনী পাঠানোর ইঙ্গিত দিলেন ট্রাম্প, তবে… এক লাখ ৯১ হাজার ৭৮০ কোটি টাকার প্রভিশন ঘাটতি দুর্ঘটনা নাকি আত্মহত্যার চেষ্টা, ভারতীয় ইউটিউবারের ‘শেষ ভিডিও’ খতিয়ে দেখছে পুলিশ মৃত্যুর গুজব উড়িয়ে দিয়ে হায়দার হোসেন বললেন ‘জানিয়ে দিন সুস্থ আছি’ বিপজ্জনক সিদ্ধান্ত, ভয়ংকর বিপদ ডেকে আনছেন ট্রাম্প ‘ধুরন্ধর’ দেখে মুগ্ধ ফিনল্যান্ডের প্রেসিডেন্ট, আছেন সিক্যুয়েলের অপেক্ষায় ট্রাম্পকে ‘নিজের চরকায় তেল দিতে’ বললেন কমল হাসান ইরানের কুদস ফোর্সের প্রধানই মোসাদ এজেন্ট, খামেনি হত্যার সহযোগী? ভালো জীবনের খোঁজে দেশ ছেড়েছেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা

আলোচিত হাজীপুর মাদ্রাসা শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন 

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ১৫৭ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : বিজয়নগর উপজেলার হাজীপুর ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার বহুল আলোচিত আকাঙ্ক্ষিত অভিভাবক নির্বাচন কঠোর প্রশাসনিক নিরাপত্তা ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। 
৯ আগস্ট বুধবার সকাল ১০ ঘটিকা থেকে শুরু হয়ে একটানা ৪ টা পর্যন্ত ভোট গ্রহন চলে। এতে সাধারণ সদস্য ৪ টি পদের বিপরীতে ৭ জন ও সংরক্ষিত মহিলা সদস্য ১ জনের বিপরীতে পদে ২ জন প্রার্থী অংশগ্রহণ করেন। তাতে ৩৮৬ জন ভোটারের মধ্যে ২২০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোটারদের সর্বোচ্চ ১৮৯ ভোট পেয়ে মোঃ খলিলুর রহমান, ১৮৭ ভোট পেয়ে মোঃ গোলাম কবির, ১৮০ ভোট পেয়ে জাকির হোসেন  ১৫৮ ভোট পেয়ে হাবিবুর রহমান ও সংরক্ষিত মহিলা সদস্য হিসেবে ১৭৪ ভোট পেয়ে হালিমা বেগম নির্বাচিত হয়েছে। এছাড়াও সংরক্ষিত মহিলা সদস্য আয়েশা বেগম ২০ ভোট, সাধারণ সদস্য পদে মোহাম্মদ আলী ২০ ভোট, সিরাজুল ইসলাম ১২ ভোট ও রফিকুল ইসলাম ১০ ভোট পেয়ে পরাজিত হন।
নির্বাচনে প্রিজাইডিং উপজেলা কর্মকর্তা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জলিল বলেন, ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। পরবর্তীতে অফিসিয়াল বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে কমিটি গঠনের কাজ সম্পন্ন হবে। 
উল্লেখ্য, বিজয়নগর উপজেলার ৫নং হরষপুর ইউনিয়নের হাজীপুর ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার গত ৪ বছর যাবৎ বিভিন্ন সমস্যা ও দ্বন্দ্বের কারণে নির্বাচিত অভিভাবক প্রতিনিধি ছাড়া মাদ্রাসাটি এডহক কমিটির মাধ্যমে পরিচালিত হচ্ছে। যার কারণে অভ্যন্তরিক বিভিন্ন সমস্যা, আঞ্চলিক কোন্দল প্রকট আকার ধারণ করেন। উক্ত মাদ্রাসা নির্বাচনকে কেন্দ্র করে আদালতে মামলা পর্যন্ত গড়িয়েছিল। সবকিছু ঝামেলার অবসান ঘটিয়ে ব্যাপক আইন শৃঙ্খলা নিরাপত্তার মধ্য দিয়ে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়।

 

 

কিউএনবি/আয়শা/৯ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৭:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit